ঢাকা, বুধবার ২৪, জুন ২০২৬ ৮:৩০:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন রেকর্ডের মুকুটে মেসি

আজ বিভীষিকাময় ৯/১১

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৭ এএম, ১১ সেপ্টেম্বর ২০২১ শনিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আজ বিভীষিকাময় ৯/১১। ২০০১ সালে এই দিনে বিমান হামলা চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গর্ব নিউইয়র্কের টুইন টাওয়ার ধ্বংস করা হয়। হামলায় নিহত হয় প্রায় ৩ হাজার মানুষ। এ হামলার প্রভাব পড়ে ছিল সারাবিশ্বে। 

আল কায়েদা এ হামলা চালিয়েছে দাবি করে বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে মার্কিন নেতৃত্বাধীন জোট। যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধে ইরাক, আফগানিস্তানকে দিতে হয়েছে চড়া মূল্য। 

আফগানিস্তানে অবস্থান নেয় মার্কিন সেনারা। তালিবানি শাসনের অবসান ঘটিয়ে আফগানদের নিয়ে শাসনব্যবস্থা কায়েম করে। ২০ বছর অবস্থানের পর সম্প্রতি আফগানিস্তান ছাড়ে মার্কিন সেনারা। সঙ্গে সঙ্গে আফগানিস্তান দখলে নেয় তালেবান।

১১ সেপ্টেম্বরের হামলা: ২০০১ সালের ১১ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ছিনতাইকারীরা ছোট ছোট দলে পূর্ব আমেরিকার আকাশপথ দিয়ে ওড়া চারটি বিমান একইসঙ্গে ছিনতাই করে। তার পর বিমানগুলো তারা ব্যবহার করে নিউইয়র্ক আর ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ ভবনে আঘাত হানার জন্য বিশাল ও নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র হিসেবে। 

যুক্তরাষ্ট্রের ওপর আল কায়েদার এই সমন্বিত সন্ত্রাসী হামলায় মারা যায় ৭৭টি ভিন্ন ভিন্ন দেশের ২,৯৭৭ জন (১৯ জন ছিনতাইকারী বাদে)। চারটি বিমানের ২৪৬ জন যাত্রী এবং ক্রুর প্রত্যেকে মারা যান।

টুইন টাওয়ারের দুটি ভবনে ২,৬০৬ জন তাৎক্ষণিক মারা যান। পরে আঘাত থেকে পেন্টাগনের হামলায় প্রাণ হারান ১২৫ জন। নিউইয়র্ক শহরে যারা প্রথম ঘটনাস্থলে জরুরি অবস্থা মোকাবিলায় দৌড়ে যান, তাদের মধ্যে মারা যান ৪৪১ জন। ৬,০০০-এর অধিক মানুষ আহত হয় এবং ১০ বিলিয়ন মার্কিন ডলারের অধিক অবকাঠামো ও সম্পদ ধ্বংসপ্রাপ্ত হয়।
 

এই বিভাগের জনপ্রিয়