ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২১:৪১:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো

আজ বিশ্ব হাত ধোয়া দিবস

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:২৭ পিএম, ২২ অক্টোবর ২০১৭ রবিবার

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ রবিবার ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৭’ পালন করা হবে। প্রতিদিন সাবান দিয়ে হাত ধোয়া অভ্যাসে পরিণত করতে এ দিনটি সারাবিশ্বের মানুষকে অনুপ্রাণিত ও সংগঠিত করে থাকে। নানা রোগবালাই প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়া যে জরুরি, দিবসটি মানুষের মাঝে সে  সচেতনতাও জাগ্রত করে। বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে হাত ধুতে পারলে ২০ ধরনের সংক্রমণ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
 
দিবসটি পালনে বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে। এসব কার্যক্রমের অংশ হিসেবে দিবসটি উপলক্ষে ‘লার্জেস্ট হিউম্যান ইমেজ অফ এ হ্যান্ড’ তৈরি করার মাধ্যমে গিনেজ ওয়ার্ল্ড- এ নাম লেখাতে চলছে হেলথ সোপ ব্র্যান্ড লাইফবয়। হাত ধোয়ার মতো একটি জীবনরক্ষাকারী অভ্যাস শেখাতে এবং এই বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে লাইফবয়-এর সাথে এই উদ্যোগে অংশ নেয় ১১ হাজারের বেশি স্কুল শিক্ষার্থী। গতকাল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে এসব শিক্ষার্থীরা লাইফবয় ব্র্যান্ডের টি-শার্ট এবং ক্যাপ পরে লাইফবয় টিম এর সহযোগিতায় এ কার্যক্রমে অংশগ্রহণ করে।
 
এ আয়োজনে অতিথি ছিলেন সঙ্গীতশিল্পী খৈয়াম সানু সন্ধি এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উদ্যোগটি সরাসরি পর্যবেক্ষণ করতে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস এর সংশ্লিষ্ট প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন।