আজ ভিডিও কনফারেন্সে বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদকপ্রকাশিত : ০১:৩৬ এএম, ১ মার্চ ২০১৭ বুধবার
ঢাকার নবাবগঞ্জের ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বেলা সাড়ে ১১টায় গণভবন থেকে নবাবগঞ্জসহ দেশের ৬টি বিদ্যুৎ কেন্দ্র ও বান্দরবান জেলার থানচি উপজেলার নতুন বিদ্যুতায়নের উদ্বোধন করবেন।
একই সঙ্গে নবাবগঞ্জের দৌলতপুরের ৫৫ মেগাওয়াট, হবিগঞ্জের শাহজি বাজারের ৩৩০ মেগাওয়াট, সামিট বরিশালের ১১০ মেগাওয়াট, পাওয়ারপ্যাক মুতিয়ারা জামালপুরের ৯৫ মেগাওয়াট, সামিট নারায়ণগঞ্জের ৫৫ মেগাওয়াট, মানিকগঞ্জে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ঢাকা জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত থাকবেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সাংসদ অ্যাডভোকেট সালমা ইসলাম, জেলা প্রশাসক মো. সালাহউদ্দিনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে প্রায় ৩৬০ কেটি টাকা ব্যয়ে নবাবগঞ্জের দৌলতপুরে ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়। ২০১৬ সালের ১৭ জুন এর কাজ শেষ হয়। ঢাকা সাউদার্ন পাওয়ার জেনারেশন লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান এটি বাস্তবায়ন করেন।
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











