দূর্গাপূজা
আজ মহাসপ্তমী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ১১:৪৭ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৭ বুধবার
মহাষষ্ঠীর মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রথম দিন অতিবাহিত হয়েছে গতকাল। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে দেবী দুর্গাকে ভক্তিভরে বরণ করে নেন সারা দেশের হিন্দু নর-নারী।
সকালে সারা দেশে মণ্ডপে মণ্ডপে হয়েছে দেবীর ঘুম ভাঙানোর বন্দনা পূজা বা বোধন। ষষ্ঠী তিথিতে বেলতলায় বিহিতপূজার পর দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে মূল দুর্গোৎসবের সূচনা হয়।
রাজধানীর পূজামণ্ডপগুলোতে সকালে দেবী দুর্গার মঙ্গল অর্চনার মধ্য দিয়ে সূচনা হয় মহাষষ্ঠী। ধুপের ধোঁয়া, ঢাক-ঢোল, কাঁসার ঘণ্টা, শাঁখ উলুধ্বনী আর ভক্তিমন্ত্রে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপ।
উলুধ্বনি, শঙ্খনাদ, সঙ্গে ঢোলের বোল; মাতৃবন্দনার আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল ৯টায়। নানা উপচারে ডালা সাজিয়ে আসতে থাকেন ভক্তরা। অশুভ শক্তির বিনাশে ‘মঙ্গলময়ী’ দেবীর জাগরণে জগতে সুর শক্তি প্রতিষ্ঠার প্রার্থনা করেন ভক্তরা।
সন্ধ্যা শুরু হতে না হতেই মণ্ডপে মণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের আগমন বাড়তে থাকে। শিশু, কিশোর, তরুণ, বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ এতে অংশ নেন।
আজ মহাসপ্তমী। সকাল ৮টা ৫৮ মিনিটে দেবী দুর্গার নব পত্রিকায় প্রবেশ ও স্থাপনের মাধ্যমে হবে মহাসপ্তমী বিহিত পূজা। এরপর অঞ্জলি প্রদান। কাল সকাল ৯টা ৫৮ মিনিটে মহাঅষ্টমী পূজার পর হবে কুমারী পূজা।
রাজধানী ঢাকাসহ সারা দেশের পূজামণ্ডপের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে আনন্দের মহোৎসব। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই আনন্দে মাতোয়ারা। শারদীয়া দুর্গোৎসবের মাধ্যমে শুধু হিন্দু সম্প্রদায় নয়, জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সবাই এই উৎসবে শামিল হয়েছেন।
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











