ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ২৩:১৯:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন

আজ রাতেই বাসা-বাড়িতে ইন্টারনেট: পলক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২০ পিএম, ২৪ জুলাই ২০২৪ বুধবার

আজ রাতেই বাসা-বাড়িতে ইন্টারনেট: পলক

আজ রাতেই বাসা-বাড়িতে ইন্টারনেট: পলক

আজ রাত থেকেই পরীক্ষামূলকভাবে সারাদেশে বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ বুধবার বিকাল ৪টায় আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের প্রধান সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন।

ইন্টারনেট সেবা সম্পর্কিত সার্বিক বিষয়াবলী নিয়ে প্রতিমন্ত্রী বলেন, আজকে রাত থেকে ব্রডব্যান্ড কানেকটিভিটি বাড়ানো হবে। সারাদেশের বাসা-বাড়িতে আজকে রাত থেকে পরীক্ষামূলকভাবে সারাদেশে ব্রডব্যান্ড চালু হবে। যা আগামীকাল পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করবো।

তিনি আরও বলেন, আগামী রোববার বা সোমবার মোবাইলে ইন্টারনেট সেবা চালু করে দেওয়া হবে।