আজ রোববার বিশ্ব বন্ধু দিবস, অমর হোক বন্ধুত্ব
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৯ পিএম, ২ আগস্ট ২০২০ রবিবার
আজ রোববার বিশ্ব বন্ধু দিবস
বিশ্ব বন্ধু দিবস আজ রোববার। বিশ্ব বন্ধু দিবস প্রতি বছর আগস্ট মাসের প্রথম রোববার সারা বিশ্বজুড়ে পালন করা হয়। কেউ কেউ অবশ্য ৩০ জুলাই বন্ধু দিবস করে থাকে। সে যাই হোক, যে দিনই দিবসটি পালন করা হোত না কেন, বন্ধুর সংজ্ঞা কিন্তু একটি।
বন্ধু মানে আশ্রয়, বন্ধু মানে নির্ভরতা। বন্ধু মানেই হাত বাড়িয়ে, মন বাড়িয়ে ছোঁয়া। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ভেসে যাওয়া। সৃষ্টির শুরু থেকে মানবসমাজ বন্ধুত্বের নিবিড় বন্ধনে আবদ্ধ। তবে বন্ধুত্ব চিরন্তন হলেও যুগে যুগে বদলেছে এর ধরন।
বয়সের সঙ্গে বয়সের মিল নয়, বন্ধু মানে আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক। বন্ধু মানে একাকীত্বকে দূরে ঢেলে খুব প্রয়োজনে খুঁজে পাওয়া নির্ভার দুটি হাত। হাসি কান্না খুনসুটির পথচলা।
ইতিহাস : বন্ধু দিবস হলমার্ক কার্ডের প্রতিষ্ঠাতা ‘জয়েস হল’ ১৯১৯ সালে প্রথম পালন করেন। তিনি এবং তার বন্ধুরা আগস্টের প্রথম রোববার বন্ধু দিবস পালন করতেন এবং এই দিন সবাই একে অন্যেকে কার্ড পাঠাত।
কিন্তু, বিশাল অর্থে বন্ধু দিবসের ইতিহাস মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু। ১৯৩৫ সালে, মার্কিন কংগ্রেস ঘোষণা করেন, আগস্ট মাসের প্রতি প্রথম রোববার বন্ধু দিবস হিসেবে পালিত হবে। সেই থেকে বন্ধুত্ব দিবস হয় জাতীয় উদযাপিত দিনগুলোর মধ্যে একটি। খুব শীঘ্রই এটি খুব জনপ্রিয় হয়ে ওঠে এবং আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস এর রুপ লাভ করে।
বিশ্ব বন্ধুত্ব দিবস ধারণাটি ১৯৫৮ সালের ২০ জুলাই ডঃ আর্টিমিও ব্রাহ নামে এক ভদ্রলোক প্রস্তাব করেন। যখন তিনি দক্ষিন আমেরিকার দেশ প্যারাগুয়ের পুয়ের্তো পিনাসকো শহরে তার বন্ধুদের নিয়ে ডিনার করছিলেন।
কিন্তু বন্ধু দিবস বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে পালন করা হয়। প্রথম বিশ্ব বন্ধু দিবস ৩০ জুলাই করার জন্য প্রস্তাবিত হয়ে ছিল ১৯৫৮ সালে। ১৯৯৭ সালে জাতিসংঘ বিশ্বময় বন্ধুত্বের আলাদা অবস্থানে নিজেদের নিয়ে যায় ৷ ২৭ এপ্রিল ২০১১ জাতিসংঘের সাধারণ অধিবেশনে ৩০ জুলাইকে বিশ্ব বন্ধুত্ব দিবস হিসেবে ঘোষণা করা হয়৷ তবে ভারত, বাংলাদেশসহ কিছু দেশে আগস্টের প্রথম রোববার বন্ধু দিবস উদযাপন করে ৷
বন্ধু ছাড়া বেঁচে থাকা যেন নিঃসঙ্গতাকে বেছে নেয়া। জীবনের কোনো না কোনো বাকে বন্ধু মেলেনি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। কালের বিবর্তনে বন্ধুত্বের ধরনে পরিবর্তন এলেও এর আবেদন সেই আদি অকৃত্রিম।
বন্ধু যেমন জীবনে যোগায় প্রেরণা, তেমনি নিয়ে যেতে পারে বিপথেও। তাই নতুন বন্ধুর ডাকে সাড়া দেয়ার আগে তার মানসিকতা ভালোভাবে জেনে নেয়ার পরামর্শ মনোবিজ্ঞানীদের।
বিশ্ব বন্ধু দিবসের আবেদন দৃঢ় হোক বন্ধুত্বের বন্ধন, জয় হোক বন্ধুত্বের। অমর হোক বন্ধুত্ব।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



