কনার নতুন ছবি ঘিরে বিয়ের গুঞ্জন
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ৫ ডিসেম্বর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
দেশের নন্দিত কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। দেশ-বিদেশের মঞ্চে কিংবা প্রজেক্টে ব্যস্ত থাকেন নিজের গান নিয়েই। কিন্তু গানের বাইরে তার ব্যক্তিগত জীবন চলে এলো ফের আলোচনায়।
গত বুধবার ‘দুষ্টু কোকিল’ খ্যাত এই গায়িকা তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন, যা নতুন করে এক জল্পনা উসকে দিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, সবুজ শাড়ি পরা কনার দুই হাতে সুন্দর করে মেহেদি লাগানো এবং খোঁপায় ফুল।
এর পরদিন আরও একটি ছবি প্রকাশ করেন কনা। তাতে দেখা যায়, মেহেদি রাঙা হাত, অনামিকা আঙুলে আংটি। সে হাতটি ধরে রেখেছে অন্য কেউ! আর এরপরই তুঙ্গে ওঠে এই গায়িকার বিয়ের জল্পনা। ভক্ত-নেটিজেনদের অনুমান, কাউকে না জানিয়েই ফের বিয়ের পিঁড়িতে বসছেন কনা।
যদিও এসব বিষয়ে বরাবরই নীরবতা বজায় রেখে চলেন কনা। মন্তব্যের ঘরে কারও মন্তব্যের উত্তর দেননি। তবে তার পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কেউ একজন কনাকে জিজ্ঞাসা করছেন, ‘আপু হাতে কী?’ এ সময় গায়িকার ফোনে থাকা তার সেই সবুজ শাড়ি পরা ছবিটি দেখিয়ে হাসিমুখে বললেন- ‘মেহেন্দি।’
উল্লেখ্য, চলতি বছর স্বামী মো. ইফতেখার গহীনের সঙ্গে বিচ্ছেদ হয় কনার। ৭ বছর প্রেম করে ২০১৯ সালের ২১ এপ্রিল বিয়ে করেছিলেন তারা। ছয় বছর সংসারও করেন। গত ২৫ জুন এক পোস্টের মাধ্যমে নিজেদের বিচ্ছদের খবর জানান দেন তারা। শোনা যায়, পরকীয়ায় নাকি জড়িয়েছিলেন কনা, মো. শাহরিয়ার সাঈদ (শুভ্র) নামের এক গিটারিস্টের সঙ্গে প্রেম করছিলেন। এখন তাকেই বিয়ে করছেন কি না, নাকি অন্যকিছু- তা সময়ই বলে দেবে।
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস