আজ শিশু অধিকার সপ্তাহ শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৩:৫৫ পিএম, ১৩ অক্টোবর ২০১৭ শুক্রবার
শিশু অধিকার সপ্তাহ-২০১৭ শুরু হচ্ছে আজ বুধবার থেকে। আগামী ১৭ অক্টোবর শেষ হবে শিশু অধিকার সপ্তাহ। সকল শিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে সাজানো হয়েছে সপ্তাহব্যাপী উদ্যাপনের কর্মসূচি।
বাংলাদেশ শিশু একাডেমি জানিয়েছে, প্রতি বছরের মতো এ বছরও শিশু একাডেমি কেন্দ্রীয় কার্যালয়সহ ৬৪টি জেলা ও ৬টি উপজেলায় শিশু অধিকার সপ্তাহ-২০১৭ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সারা দেশে ৭ দিনব্যাপী শিশু অধিকার সপ্তাহ-২০১৭ উদ্যাপন করা হবে।
বাংলাদেশ শিশু একাডেমি ও মহিলা বিষয়ক অধিদপ্তরের পথশিশু পুনর্বাসন প্রকল্পের আয়োজনে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে শিশু অধিকার সপ্তাহ-২০১৭ উদ্যাপনের অনুষ্ঠানিকতা শুরু হবে। প্রথমদিনে রয়েছে পথশিশুদের সমাবেশ, আনন্দ আয়োজন, বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠান।
দ্বিতীয় দিন ১২ অক্টোবর বাল্যবিবাহ প্রতিরোধ দিবস। এদিন বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে শিশু সমাবেশ, মানববন্ধন, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শিশু একাডেমি ও নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করছে। একই দিন বিকেল ৩টায় শিশু একাডেমি মিলনায়তনে ‘আমার কথা শোন’ বিষয়ক আলোচনা পর্বের আয়োজন করা হয়েছে। এতে শিশুরা তাদের অধিকার ও প্রতিবন্ধকতা নিয়ে কথা বলবে। শিশু অধিকার বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সংস্থায় কর্মরত শিশু অধিকার কর্মীবৃন্দ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
জাতীয় কন্যা শিশু দিবস ২০১৭ উপলক্ষে ১৩ অক্টোবর সকাল ৯টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হবে কন্যা শিশু শোভাযাত্রা। শোভাযাত্রাটি শিশু একাডেমি চত্বরে এসে শেষ হবে। এরপর শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কন্যা শিশুদের আঁকা ছবি প্রদর্শনী, কন্যা শিশুদের সম্পাদনায় বিশেষ বুলেটিন, ক্রোড়পত্র ও জার্নাল প্রকাশ। এতে কন্যা শিশুদের নির্মিত শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। শিশু একাডেমি ও জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের যৌথ আয়োজনে মন্ত্রণালয়ের প্রতিনিধি, প্রমীলা ক্রিকেটার ও এভারেস্ট জয়ী নারীরা অনুষ্ঠানে অংশ নেবেন।
শ্রমজীবী শিশুদের অংশগ্রহণে ‘আমার কথা শোন’ শিরোনামে আলোচনা অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর শনিবার সকাল ১০টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের শিশু প্রতিনিধি, সংসদ সদস্য ও শিশু অধিকার কর্মীরা এতে অংশ নেবেন। ‘গণমাধ্যমে শিশুরা’ শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠান বিকেল ৩টায় শিশু একাডেমি মিলনায়তনে। কবি, লেখক ও বিশিষ্ট সাংবাদিকবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করবেন।
অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে বিভিন্ন কর্মসূচি রয়েছে ১৫ অক্টোবর সকাল ১০টায় শিশু একাডেমি মিলনায়তনে। বিকেল ৩টায় একাডেমির সম্মেলন কক্ষে ‘শিশু সাহিত্যে শিশুর অধিকার’ শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন দেশের শিশু সাহিত্যিকবৃন্দ। শিশু একাডেমির সঙ্গে যৌথভাবে অনুষ্ঠান আয়োজনে রয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন।
শিশু একাডেমি, সেভ দ্যা চিলড্রেন ও প্ল্যান ইন্টারন্যাশনাল আয়োজন করেছে চাইল্ড পার্লামেন্ট। শিশু অধিকার সপ্তাহের ৬ষ্ঠ দিন ১৬ অক্টোবর সকাল ১০টায় শিশু একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
শিশু অধিকার সপ্তাহের শেষ দিন ১৭ অক্টোবর মঙ্গলবার। এদিন বিকেল সাড়ে ৩টায় একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘শিশুর বিকাশ ও যত্ন’ শীর্ষক সমাপনী পর্বের বিশেষ আলোচনায় অটিস্টিক শিশু, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও অন্যান্য শিশুরা অংশগ্রহণ করবে।
এ ছাড়া সপ্তাহব্যাপী শিশু অধিকার সপ্তাহ-২০১৭ উদ্যাপনের আয়োজনের মধ্যে রয়েছে বিভিন্ন শিশু সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে শেখ রাসেল শিশু সংসদ, খেলাঘর আসর, কচিকাঁচার মেলা, ব্র্যাক, ইন্টারন্যাশনাল টার্কিস হোপ স্কুল, কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের শিশু শিল্পীরা, বাংলাদেশ শিশু অধিকার ফোরামের শিশু শিল্পীরা ও বাংলাদেশ শিশু একাডেমির বিভিন্ন শাখার শিশু শিল্পীরা অংশ নেবে।
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











