ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ৪:৪৭:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আজ শেখ রেহানার জন্মদিন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৪১ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার

শেখ রেহানা

শেখ রেহানা

আজ বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ৬৩তম জন্মদিন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৯৫৫ সালের এই দিনে শেখ রেহানা জন্মগ্রহণ করেন।

 

জীবনের প্রারম্ভেই জীবনযুদ্ধের সৈনিক তিনি। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় সে সময় প্রাণে বেঁচে যান। শেখ রেহানা হারান স্বদেশের আশ্রয়। আশ্রয়হীন পরিবেশে দেশে দেশে ঘুরেছেন দুই বোন। নিরাপত্তা নিশ্চিত ছিল না কোথাও। লড়াই করেছেন। তাও ভেঙে পড়েননি। উপার্জনের জন্য নিজেকে নিযুক্ত করছেন নানা কাজে। বড়বোন শেখ হাসিনা রাজনীতিতে। আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দলের নেতৃত্ব তুলে নিয়েছেন নিজের হাতে। শেখ রেহানা নেপথ্যে বড়বোনকে সব ধরণের সহযোগিতা করেছেন। শেখ হাসিনা যখন আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে দেশে ফিরে আসেন, তখন তার দুই সন্তান জয় ও পুতুলের দায়িত্ব নিয়েছিলেন শেখ রেহানা।

 

বর্তমানে শেখ রেহানা পরিবার নিয়ে লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছেন। লন্ডন প্রবাসী হলেও তিনি দেশের টানে বছরের একটি বড় সময় দেশেই কাটান । সংসার জীবনে ছেলে রেদওয়ান সিদ্দিক ববি ও দুই কন্যা– টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের গর্বিত মা তিনি।

 

বড় মেয়ে টিউলিপ সিদ্দিকী ববি লন্ডনের ক্যামডেন কাউন্সিলের লেবার পার্টির পক্ষ নিয়ে কাউন্সিলার নির্বাচিত হন। ছেলে রেদওয়ান ইউএনডিপির একটি প্রকল্পে প্রধানমন্ত্রী কার্যালয়ে কর্মরত আছেন।


জন্মদিনে জাতির জনকের কন্যাকে সামাজিক যোগাযোগের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। বঙ্গবন্ধুর পরিবার, শেখ রেহানার বিভিন্ন কর্মকাণ্ড এবং জন্মদিন উপলক্ষে তৈরি পোস্টারও স্থান পেয়েছে ফেইসবুকে আসা বিভিন্ন শুভেচ্ছা বার্তায়।