ঢাকা, বুধবার ২৩, সেপ্টেম্বর ২০২৬ ৪:১০:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এশিয়া গেমসে জিন্নাতের হাত ধরে এল প্রথম পদক প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা ট্রাম্পের বিরুদ্ধে মামলা সিএনএন, এমএস নাও ও পলিটিকোর যেসব লক্ষণ দেখে বুঝবেন ডেঙ্গু রোগীর অবস্থা ক্রিটিক্যাল কি না ব্রাহ্মণবাড়িয়ায় ঝোপঝাড়ে মিলল শিশুর মরদেহ আজ ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আজ ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৭ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় আজ মঙ্গলবার পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আশপাশের কিছু এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

সোমবার (২১ সেপ্টেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দক্ষিণ পাইকপাড়া, সোনালী নগর, বটতলার পূর্বাংশ ও পশ্চিমাংশসহ পার্শ্ববর্তী এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগ সাময়িকভাবে বন্ধ থাকবে। পাশাপাশি আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানটি।