ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১০:৩৮:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

আজ ৫ দিনের সফরে আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৯ এএম, ৭ মার্চ ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক ৭ মার্চে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিয়ে সোমবার বিকেলে ৬ দিনের সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন।

রোববার (৬ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী ৭ মার্চ বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশ্যে রওনা হবেন। সফর শেষে ১২ মার্চ প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী সোমবার সকাল থেকে নানা কর্মসূচিতে অংশ নেবেন। সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে সকাল সাড়ে ৯টায় গণভবনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করবেন। সকাল ১০টায় ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সরকারি অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেবেন।

এছাড়া বেলা ১১টা ৩০ মিনিটে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্যালয়ে আয়োজিত ৭ মার্চের আলোচনায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন।