আজও দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৯ এএম, ২৭ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
আজও দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে
বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীসহ দেশের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এর সঙ্গে রয়েছে শীতের তীব্রতা। আজ শুক্রবারও দেশের কোনো কোনো আঞ্চলে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কমতে পারে তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তর বলছে, দিন দিন তাপমাত্রার অবনতি হতে থাকবে। শুক্রবার দেশের কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে। পরবর্তী দু্দিনের প্রথম দিকে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী পাঁচ দিনে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, আজও রাজধানীসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। গতকাল যেসব এলাকায় শৈত্যপ্রবাহ ছিল, সেসব এলাকায় তা আরও বিস্তৃত হতে পারে।
আজ দেশের বেশির ভাগ স্থানে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। রাতে শীত একটু বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল শনিবার তাপমাত্রা আরও কমতে পারে।
বৃহস্পতিবার মধ্যরাতে বৃষ্টি সামান্য হলেও যারা এর কবলে পড়েছে, তারা কিছুটা বিড়ম্বনায় পড়েছে। শীতের এই দাপটের মধ্যে বৃষ্টিতে মানুষের কষ্ট ও বিড়ম্বনা দুই-ই বেড়ে যায়।
রাজধানীতে গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছিল, আর সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। গতকাল দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল দুই দিনের মতোই পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস; যা চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার









