আটকের পর প্রথমবার সশরীরে আদালতে সু চি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৬ পিএম, ২৪ মে ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর আটককৃত মিয়নামারের স্টেট কাউন্সেলর নেতা অং সান সু চিকে প্রথমবারের মত সশরীরে আদালতে হাজির করা হয়েছে। সোমবার নেপিডোর আদালতে হাজির করার সময় সু চিকে দেখে সুস্থই মনে হয়েছে। শুনানির আগে সু চি তার আইনজীবীদের সঙ্গে আধা ঘণ্টার মত মুখোমুখি বৈঠকও করেছেন। খবর রয়টার্স।
চলতি বছর অভ্যুত্থানের মাধ্যমে সু চির দল এনএলডি সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতার দখল নেয় সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় সু চিকে। প্রথমে তার অবস্থান নিয়ে ধোঁয়াশা থাকলেও পরে জানা যায় তাকে তার নেপিডোর বাড়িতে গৃহবন্দি করে রাখা হয়েছে।
সোমবার আইনজীবী থেই মাউং মাউং জানিয়েছেন, সু চি-কে সুস্থ অবস্থায় দেখা গিয়েছে। শুনানির আধা ঘণ্টা আগে তিনি সু চি’র সঙ্গে মুখোমুখি আলোচনায় অংশ নেন।
সু চি’র আইনজীবীর বরাতে জানা যায়, সু চি তার দলের লোকদের সুস্থ থাকতে বলেছেন, সেই সঙ্গে নিশ্চিত করেছেন যে যতদিন মানুষ থাকবে ততদিন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) থাকবে কারণ মানুষের জন্য এনএলডি প্রতিষ্ঠিত হয়েছে।
নোবেল শান্তি পুরস্কার পাওয়া বয়সী সু চি ছাড়াও প্রায় চার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে ওই অভ্যুত্থানের পর থেকে। সু চির বিরুদ্ধে দুটি আদালতে কয়েকটি মামলা করা হয়েছে, যেগুলোর বেশিরভাগই ছোটখাট অভিযোগে।
সু চির বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগটি করা হয়েছে ঔপনিবেশিক আমলে তৈরি ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট’ এর আওতায়, যেখানে দোষী সাব্যস্ত হলে তার ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।
এর আগের শুনানিগুলোতে ৭৫ বছর বয়সী সু চিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি আদালতে উপস্থাপন করা হয়। এমনকি আইনজীবীদের সঙ্গেও তাকে সরাসরি দেখা করতে বা কথা বলতে দেওয়া হচ্ছিল না। সেনাসদস্যদের উপস্থিতিতে কেবল ভিডিও কলের মাধ্যমে তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলতে পারছিলেন।
সু চির আইনজীবীর বরাত দিয়ে জানা যায়, সু চি তার দলের লোকদের সুস্থ থাকতে বলেছেন, সেই সঙ্গে নিশ্চিত করেছেন যে যতদিন মানুষ থাকবে ততদিন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) থাকবে।
উল্লেখ্য, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর প্রায় ৪ হাজার ব্যক্তিকে আটক করা হয়েছে। বিক্ষোভে প্রাণ হারিয়েছেশত শত মানুষ।
-জেডসি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই










