আতঙ্ক নয়, শক্ত থেকে সচেতন হোন: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ১৯ মার্চ ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্যানিক (আতঙ্ক) করবেন না, শক্ত থাকেন, সচেতন হোন। সহযোগিতার মাধ্যমে সচেতনতা তৈরি করতে হবে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন বলে সভা শেষে সাংবাদিকদের জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মন্ত্রী বলেন, এনইসি শুরুর প্রথম এক ঘণ্টা করোনাভাইরাস নিয়ে আমরা আলোচনা করেছি। করোনার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, প্যানিক করবেন না, শক্ত থাকেন, সচেতন হোন। সহযোগিতার মাধ্যমে সচেতনা তৈরি করতে হবে।
পরিকল্পনামন্ত্রী বলেন,‘প্রধানমন্ত্রীর মূল বার্তা হলো প্রতিরোধ করতে হবে, কাজও করতে হবে। করোনা বৈশ্বিক সমস্যা আমরা স্বীকার করি। বিশ্ব যে দিকে যাচ্ছে, আমরাও সেদিকেই যাচ্ছি। আমাদের নিজেদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। তার মনে এই নয় যে আতঙ্ক ছড়িয়ে, কাজ-কর্ম ছেড়ে দিয়ে বসে থাকব।
প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে মন্ত্রী বলেন, আমাদের প্রধান দায়িত্ব হলো জনগণকে সুরক্ষা দেয়া। এই জন্য খুব সীমিত কিছু করার স্বাধীনতা আমাদের আছে। আমাদের সচেতন হতে হবে। এক ধরনের সেল্ফ কোয়ারেন্টাইন। নিজেকে নিজে কোয়ারেন্টাইন করা। অপ্রয়োজনীয় চলাফেরা কমিয়ে দায়িত্ব পালন করুন। তাই বলে দায়িত্বে আমরা ঢিলেমি দেব না। এসব কথাই বলেছেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসে একই পরিবারের ৩ জন আক্রান্ত হয়েছেন। তারা ইতালি প্রবাসী পরিবারের সদস্য। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এক জন নারী এবং দুই জন পুরুষ। এছাড়া, চুয়াডাঙ্গার সাব্বির আহমেদ নামে এক যুবক এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। সম্প্রতি ইতালি থেকে দেশে এসেছেন তিনি।এই নিয়ে বাংলাদেশে আজ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৮ জন এবং মৃত্যু হয়েছে মোট একজনের। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টানে আছেন ৪৩ জন। আইসোলেশনে আছেন ১৯ জন।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










