ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ১৭:২২:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু, কারণ অনুসন্ধানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১০ পিএম, ২৭ মে ২০২৬ বুধবার

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ বুধবার ভোররাতের দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম। তিনি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

হাসপাতাল-সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। ধারণা করা হচ্ছে, একটি ওয়ার্ডে গ্যাস ছড়িয়ে পড়ার পরই অসুস্থ হয়ে পড়ে শিশুরা। তবে এই তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

পুলিশ বলছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যও নেওয়া হচ্ছে।

ডিসি শেখ জাহিদুল ইসলাম বলেন, “একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর খবর পেয়েছি। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”