আনা ফ্রাঙ্কের বিশ্বাসঘাতক ৭৭ বছর পর শনাক্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৬ পিএম, ১৯ জানুয়ারি ২০২২ বুধবার
ফাইল ছবি
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি শিবিরে ভয়াবহ ইহুদি নির্যাতনের চিত্র বিশ্ববাসী অনেকটাই জেনেছে কিশোরী আনা ফ্রাঙ্কের ডায়েরির মর্মস্পর্শী বর্ণনা থেকে। সেই আনা ফ্রাঙ্ক ও তার পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এমন সন্দেহভাজন একজনকে শনাক্ত করা হয়েছে। বিবিসি জানিয়েছে, নতুন এক তদন্তে বিষয়টি উঠে এসেছে।
সাবেক এফবিআই এজেন্ট এ তদন্তে নেতৃত্ব দিয়েছেন। তদন্তে দেখা গেছে, আরনল্ড ভ্যান ডেন বার্গ নামে আমস্টারডামে বসবাসকারী এক ইহুদি তার নিজের পরিবারের নিরাপত্তার বিনিময়ে আনা ফ্রাঙ্কের পরিবারের লুকিয়ে থাকার বিষয়টি নাৎসি বাহিনীর কাছে প্রকাশ করে দেন।
দুই বছর লুকিয়ে থাকার পর ১৯৪৫ সালে এক নাৎসি বন্দি শিবিরে মারা যান ১৫ বছরের বয়সী ডায়েরি লেখক আনা ফ্রাঙ্ক। তার মৃত্যুর পর ডায়েরি প্রকাশ হলে নাৎসি শিবিরে ইহুদি নির্যাতনের স্বরূপ প্রকাশ পায়।
নতুন এ তদন্তে দলে ইতিহাসবিদ ছাড়াও অন্য বিশেষজ্ঞরাও ছিলেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ছয় বছর তদন্তের পর আন্না ফ্রাঙ্কের বিশ্বাসঘাতক হিসেবে সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে।
খবরে বলা হয়, আরনল্ড ভ্যান ডেন বার্গ আমস্টারডামের ইহুদি কাউন্সিলের সদস্য ছিলেন। ওই কাউন্সিলকে ইহুদি এলাকায় নাৎসি নীতি বাস্তবায়নে বাধ্য করা হয়। ১৯৪৩ সালে এ কাউন্সিল ভেঙে দেওয়া হয় আর এর সদস্যদের বন্দি শিবিরে পাঠিয়ে দেওয়া হয়।
কিন্তু তদন্তে দেখা গেছে, ভ্যান ডেন বার্গকে শিবিরে পাঠানো হয়নি। তিনি স্বাভাবিক জীবনে ফিরে যান। এ ছাড়া ইঙ্গিত রয়েছে যে, ইহুদি কাউন্সিলের এক সদস্য নাৎসি বাহিনীকে তথ্য দিয়েছে।
তদন্ত দলটি আরও জানিয়েছে, বিশ্বাসঘাতক হিসেবে আরেক ইহুদিকে শনাক্ত করার চেষ্টা করা হয়। কিন্তু দেখা যায় আনা ফ্রাঙ্কের বাবা ওত্তো ফ্রাঙ্ক নিজেই বিষয়টি জানতেন আর তিনি বিষয়টি গোপন রেখেছিলেন। নতুন তদন্ত দলটি পুরনো এক তদন্তের ফাইলে ওত্তো ফ্রাঙ্কের কাছে পাঠানো এক বেনামি নোট পেয়েছেন। তাতে দেখা গেছে, আরনল্ড ভ্যান ডেন বার্গকে বিশ্বাসঘাতক হিসেবে শনাক্ত করা হয়েছে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




