আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৪ এএম, ২৫ নভেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার (২৫ নভেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সারওয়ার-ই-আলম।
বৃহস্পতিবার বিকেলে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে রাজা সুলতান আব্দুল্লাহর কাছে দেশটির দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ৭৫ বছর বয়সী আনোয়ার ইব্রাহিম।
এর আগে, মালয়েশিয়ায় বেশ কয়েক দিনের নির্বাচন পরবর্তী অচলাবস্থার পর প্রবীণ বিরোধী নেতা আনোয়ার ইব্রাহিমকে দেশটির নতুন প্রধানমন্ত্রী মনোনীত করা হয়।
মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ এই নতুন নেতা নিয়োগ দেন। এর আগে দেশটিতে নির্বাচনে নজিরবিহীন ঝুলন্ত সংসদ তৈরি হয়। আনোয়ার বা সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি।
রাজপ্রাসাদের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, মালয় শাসকদের মতামত বিবেচনা করার পর রাজা আনোয়ার ইব্রাহিমকে মালয়েশিয়ার ১০তম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য সম্মতি দিয়েছেন।
গত শনিবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসন জিতেছে আনোয়ারের পাকাতান হারাপান (পিএইচ) দল। তবে সরকার গঠনের জন্য তাদের পর্যাপ্ত আসন নেই এবং তারা কোন দলের সঙ্গে জোট গঠন করবেন, তা স্পষ্ট নয়।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা











