আন্তরিকভাবে দায়িত্ব পালনে নৌ-পুলিশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৭ এএম, ১২ নভেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
নৌ-সম্পদ সুরক্ষায় পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে নৌ-পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।
শনিবার (১২ নভেম্বর) নৌ-পুলিশের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
নৌ পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নৌ-পুলিশ সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ দেশের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশের সদস্যরা প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। তিনি মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
নদীমাতৃক বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নৌপথের গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেন আবদুল হামিদ। তিনি বলেন, গণপরিবহণ, পণ্য পরিবহন ও মৎস্য আহরণসহ বিভিন্ন কাজে অভ্যন্তরীণ নৌ-পথের ব্যবহার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নৌ-পথের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ২০১৩ সালে নৌ-পুলিশের যাত্রা শুরু। প্রতিষ্ঠালগ্ন থেকে নৌ-পথে নিরাপত্তা বিধানসহ মৎস্যসম্পদ রক্ষা ও সংরক্ষণ, নদী দূষণ প্রতিরোধ ও অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনায় নৌ-পুলিশ প্রশংসনীয় ভূমিকা পালন করছে।
রাষ্ট্রপতি বলেন, দেশের আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখা এবং নৌ সম্পদ সুরক্ষার মাধ্যমে দেশের আর্থ-সামাজিক অবস্থাকে সুদৃঢ় করতে নৌ-পুলিশ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে—এটাই প্রত্যাশা।
তিনি বলেন, গণতন্ত্র সমুন্নত রাখা এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে জনসেবা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, শৃঙ্খলা, নিষ্ঠা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নৌ-পুলিশ আরও জনবান্ধব হয়ে উঠবে। তিনি নৌ-পুলিশের সাফল্য কামনা করেন।
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান











