ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৯:১৭:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৭ পিএম, ৯ আগস্ট ২০২৫ শনিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ ৯ আগস্ট। বিশ্বের নানা দেশের মতো বাংলাদেশেও আদিবাসীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচির মাধ্যমে পালন করবে দিবসটি।

১৯৯২ সালে জাতিসংঘের মানবাধিকার কমিশনের উন্নয়ন ও সংরক্ষণ উপকমিশনের কর্মকর্তারা তাদের প্রথম সভায় আদিবাসী দিবস পালনের জন্য ৯ আগস্টকে বেছে নেয়। এরপরে ৯৩ সালকে ‘আদিবাসী বর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়।

পরের বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিবছর ৯ আগস্টকে ‘বিশ্ব আদিবাসী দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত হয়েছে। ১৯৯৫-২০০৪ এবং ২০০৫-১৪ সালকে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় আদিবাসী দশক ঘোষণা করা হয়। ২০০১ সালে ‘বাংলাদেশ আদিবাসী ফোরাম’ গঠনের পর থেকে বাংলাদেশে বেসরকারিভাবে বড় পরিসরে দিবসটি উদযাপিত হয়ে আসছে।

বিশ্বের ৭০টি দেশে প্রায় ৩০ কোটি আদিবাসী বাস করে। বাংলাদেশে প্রায় ৩০ লাখ আদিবাসী আছে। এর মধ্যে ৪৬টিরও অধিক ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে।