আন্তর্জাতিক নারী দিবস আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৫৬ পিএম, ৮ মার্চ ২০১৮ বৃহস্পতিবার
আজ ৮ মার্চ বৃহস্পতিবার আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের নানা দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। এবারের নারী দিবসের প্রতিপাদ্য ‘সময় এখন নারীর : উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরের কর্ম-জীবনধারা’।
দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
যেভাবে যাত্রা শুরু দিবসটির : ১৮৫৭ সালের ৮ মার্চ। নিউইয়র্ক শহরে সেলাই কলের হাজার হাজার শ্রমিক ন্যায্য মজুরি ও আট ঘণ্টা শ্রমের দাবিতে পথে নামেন। এ সময় অসংখ্য নারী পুলিশি অত্যাচারের শিকার হন। এই দিবসটিকে সামনে রেখে ১৯০৮ সালের ৮ মার্চ আবারো নিউইয়র্ক শহরের পূর্বপ্রান্তে হাজার হাজার নারী শ্রমিক শিশুশ্রম বন্ধ ও ভোটাধিকারের দাবিতে সমাবেশ করেন। ইতিহাসে যা বিশ হাজারির উত্থান নামে খ্যাত। পরের বছর নারীরা উন্নত বেতন ও কাজের সুস্থ্য পরিবেশের দাবিতে ১৩ সপ্তাহ ধর্মঘট পালন করেন। এরই ফলে ১৯১০ সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক কনফারেন্সে জার্মানির ক্লারা জেটকিন ৮ মার্চকে নারীদের অধিকার আদায়ে একটি খসড়া প্রস্তাব উপস্থাপন করেন। এভাবেই আন্তর্জাতিক নারী দিবসের সহৃচনা। ১৯৬০ সালের আগে অনিয়মিতভাবে আমেরিকা বা ইউরোপে নারী দিবস পালিত হতো। ষাট দশকের শেষের দিকে দ্বিতীয় ধারায় নারীবাদী আন্দোলন আবার বেগবান হয়। জাতিসংঘ দিবসটি পালন করে আসছে ১৯৭৫ সাল থেকে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী : দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা নারীর ক্ষমতায়ন নিশ্চিত, সমানাধিকার প্রতিষ্ঠা ও নারীদের সুযোগ-সুবিধা নিশ্চিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
দিনের কর্মসূচি : দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়। গতকাল রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে দিবসটি সূচনা করে মন্ত্রণালয়। এতে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু-বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী।
এছাড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও মানবাধিকার সংস্থা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সমাবেশ, শোভাযাত্রা, সেমিনার, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
এছাড়া বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও অন্যান্য বেসরকারি চ্যানেল ও সংবাদ মাধ্যমে বিশেষ অনুষ্ঠান ও নিবন্ধ প্রকাশ করা হবে।
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর











