ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ১২:২১:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন

আন্তর্জাতিক ফ্লিট রিভিউ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫০ এএম, ৭ ডিসেম্বর ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজার সমুদ্রসৈকতের ইনানীতে ‘আন্তর্জাতিক ফ্লিট রিভিউ (আইএফআর)-২০২২’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
আজ বুধবার তিনি এ আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন। 
এর আগে, ইনানী সমুদ্র সৈকতে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০২২ উদ্বোধন করতে কক্সবাজার পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

বুধবার (৭ ডিসেম্বর) সকালে এ আয়োজনে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্র, চীন ও ভারতসহ ২৮ দেশের নৌবাহিনীর সদস্যরা।
সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী উখিয়া উপজেলার সমুদ্র তীরবর্তী ইনানীতে বাংলাদেশসহ ২৮টি দেশের নৌবাহিনী ও উপকূলীয় সংগঠনগুলোর ৪ দিনব্যাপী আন্তর্জাতিক এ ফ্লিট রিভিউ উদ্বোধন করেন। এরপর তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন।

এ আয়োজনে অংশগ্রহণকারী দেশগুলো থেকে এ অনুষ্ঠানে অংশ নেয়া চৌকস নৌ-সেনারা প্যারেডের মাধ্যমে সালাম জানাবেন প্রধানমন্ত্রীকে। এ আয়োজনের পাশাপাশি ইনানী সৈকতে স্থাপিত বাংলাদেশ নেভির স্থায়ী জেটিও উদ্বোধন করেন তিনি।