আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনার জয়জয়কার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
ছবি : সংগ্রহ করা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আকাশছোঁয়া জয় পেল আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। এর ফলে শেখ হাসিনার নেতৃত্বে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করার তথা দেশ পরিচালনার সুযোগ পেল দলটি। আর শেখ হাসিনা রেকর্ড পরিমান চতুর্থবারের মত প্রধানমন্ত্রী হতে চলেছেন।
এ নিয়ে দেশীয় গণমাধ্যমগুলোর পাশাপাশি সুপরিচিত আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রধান শিরোনামেও স্থান পেয়েছে শেখ হাসিনার বিজয়ের খবর।
রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত দেশব্যাপী ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে সন্ধ্যার পর থেকে নির্বাচনের বিভিন্ন আসন ও কেন্দ্রের ফলাফল আসতে শুরু করলে সেগুলো দেশীয় গণমাধ্যমগুলোর পাশাপাশি বেশকিছু আন্তর্জাতিক গণমাধ্যম প্রকাশ করতে থাকে। রাতে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তাদের নেতৃত্বাধীন মহাজোটের বিজয় এক প্রকার নিশ্চিত হলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে শেখ হাসিনার বিজয়ী নিয়ে সংবাদ প্রকাশিত হতে থাকে।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশিত প্রধান শিরোনামে শেখ হাসিনার বিজয় নিয়ে লেখা হয়- হাসিনা ‘বাংলাদেশ নির্বাচন জিতেছে’ যেখানে বিরোধীরা ভোট প্রত্যাখ্যান করে।
বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরের শিরোনাম হলো- শেখ হাসিনার বিজয় সুরক্ষিত যেখানে পুনঃনির্বাচনের দাবি বিরোধীদের।
ভারতের এনডিটি এবং জি নিউজ শেখ হাসিনার বিজয়ের খবর পরিবেশন করেছে। দুইটি গণমাধ্যমের ওয়েবসাইটেই শেখ হাসিনার ‘বিজয় চিহ্ন’ সম্বলিত ছবি প্রকাশিত করা হয়।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে লেখা খবরে এনডিটির শিরোনাম ছিলো- নির্বাচন জয় শেখ হাসিনার। আর জি নিউজের খবরের শিরোনাম ছিলো- শেখ হাসিনার আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে; পুনরায় ভোট গ্রহণের দাবি বিরোধীদের।
পাকিস্তানের প্রভাবশালী দৈনিক দ্য ডন এও শেখ হাসিনার বিজয়ের খবর প্রকাশ করেছে। তারা লিখেছে - বাংলাদেশের শেখ হাসিনার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত; পুনঃনির্বাচনের দাবি বিরোধীদের।
জানা গেছে, এখন পর্যন্ত নির্বাচন কমিশন ২৯৮টি আসনের বেসরকারি ফল ঘোষণা করেছে। ঘোষিত ফলাফল অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা) ২৬৬টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্টতা পেয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে জাতীয় পার্টি (লাঙ্গল) ২২টি। বিএনপি ৬টি এবং অন্যান্যরা ৪টি আসন পেয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




