আফগান নারী-কিশোরীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত মালালা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৭ পিএম, ১৭ আগস্ট ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে দেশটির নারীদের নিরাপত্তা, মানবাধিকার রক্ষা কর্মী এবং সংখ্যালঘুর নিরাপত্তা নিয়ে তীব্র ভাবে চিন্তিত বলে মন্তব্য করেছেন সমমাজকর্মী নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই।
দীর্ঘ প্রায় ২০ বছর পর ফের আফগানিস্তানের ক্ষমতার কেন্দ্রে সশস্ত্র গোষ্ঠী তালেবান। দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনিসহ মন্ত্রিপরিষদের অনেক সদস্য। আতঙ্কে দেশ ছাড়ার হিড়িক পড়েছে সাধারণ আফগান নাগরিকদের মধ্যেও। এই পরিস্থিতিতে আফগানিস্তানের বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের আলোচিত মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই। তিনি নিজেও তালেবান জঙ্গিদের হামলার শিকার হয়েছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশ্য করে মালালা বলেন, আফগানিস্তানে ‘অনেক কিছু করার আছে’ এবং বর্তমান পরিস্থিতিতে আফগান জনগণকে রক্ষায় অবশ্যই ‘কড়া পদক্ষেপ নিতে হবে’।
এছাড়া এই বিষয়ে তিনি নিজেও কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন বলে জানান মালালা।
বিবিসি নিউজনাইট অনুষ্ঠানে পাকিস্তানের এই মানবাধিকার কর্মী বলেন, ‘আফগানিস্তানে এখন কার্যত মানবিক সংকটের সৃষ্টি হয়েছে এবং আমাদের সেখানে সহায়তা দেওয়া প্রয়োজন।’
২৩ বছর বয়সী মালালা ইউসুফজাই মানবাধিকার রক্ষায় কাজ করছেন। বিশেষ করে নারী অধিকার ও শিক্ষার কাজে অবদান রাখছেন তিনি। কারণ নারী শিক্ষা বিরোধী প্রচারণার বাইরে গিয়ে স্কুলে যাওয়ায় ২০১২ সালে তালেবানের হামলার শিকার হয়েছিলেন তিনি। সেসময় তালেবান জঙ্গিরা তার মাথায় গুলি করেছিল। পরে অবশ্য চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন তিনি।
নিউজনাইটে মালালা আরও বলেন, ‘আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। বিশেষ করে সেখান নারী ও কিশোরী মেয়েদের নিরাপত্তা নিয়ে আমি উদ্বিগ্ন।’
মালালা বলেন, ‘আমি আফগানিস্তানের কয়েকজন মানবাধিকার কর্মীর সঙ্গে কথা বলেছি। নারী অধিকার রক্ষায় কাজ করা কর্মীর সঙ্গেও কথা বলেছি। (তালেবান শাসনের অধীনে) তাদের জীবন কেমন হবে, সেটা তারা আসলে নিশ্চিত নয়।’
এদিকে পাকিস্তানে আফগান শরণার্থীদের আশ্রয় দিতে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে একটি চিঠিও দিয়েছেন বলে জানিয়েছেন মালালা ইউসুফজাই। চিঠিতে শরণার্থী শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও নিরাপদ ভবিষ্যত নিশ্চিত করতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে দাবি করেন তিনি।
-জেডসি
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










