আফগান মেয়েদের ট্যাক্সিতে চড়া নিয়ে তালেবানের ফতোয়া
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৬ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
আফগানিস্তানে মেয়েদের ট্যাক্সিতে চড়া নিয়ে ফতোয়া বা নির্দেশিকা জারি করেছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার।
এসব নির্দেশিকায় বলা হয়েছে, ট্যাক্সিতে উঠতে গেলে মেয়েদের হিজাব পরতেই হবে; ক্ষেত্রবিশেষে তাদের বোরখাও পরতে হবে। খবর ডয়চে ভেলের।
ট্যাক্সিচালকদেরও একগুচ্ছ নিয়ম মানতে হবে। তারা আরোহী ওই নারীদের প্রতি কেমন আচরণ করবেন, তা নিয়েও রয়েছে নির্দেশিকা।
রোববার জারি করা এ নতুন নির্দেশিকায় বলা হয়, নারীরা হিজাব না পরলে তাদের ট্যাক্সিতে নেয়া যাবে না। কোনো নারী যদি ৭২ কিলোমিটার বা তার বেশি দূরত্বে যেতে চান, তাহলে তার সঙ্গে কোনো পুরুষ আত্মীয় থাকতেই হবে।
ট্যাক্সিচালকদের বলা হয়েছে, তাদের লম্বা দাড়ি রাখতে হবে। তাদের প্রার্থনার জন্য থামতে হবে। তারা ট্যাক্সিতে কোনো গান বাজাতে পারবেন না।
গত অগাস্টের মাঝামাঝি আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান। এরপরই তাদের বিরুদ্ধে নারীদের ক্ষমতাহরণের অভিযোগ ওঠে।
আফগানিস্তানে মেয়েদের শিক্ষার সুযোগ কমেছে। মেয়েদের অনেক মাধ্যমিক বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। কিছু এলাকায় স্থানীয় তালেবান নেতা মেয়েদের স্কুল খুলিয়েছেন ঠিকই, কিন্তু তাদের শিক্ষার সুযোগ আগের তুলনায় অনেকটাই কমে গেছে।
এক সময় আফগান নারীদের পশ্চিমা পোশাকেও দেখা যেতো।
যে সব নারী নিজেদের অধিকারের দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন, তাদের তালেবানের সহিংসতার মুখে পড়তে হয়েছে। গত সপ্তাহে তালেবান বিজ্ঞাপনে মেয়েদের ছবি ঢেকে দিয়েছে।
আফগানিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হারুন রহিমি তালেবানের এ নতুন নির্দেশের সমালোচনা করে বলেন, এর ফলে মেয়েদের সমস্যায় পড়তে হবে এবং প্রকাশ্য স্থানে তাদের নিরাপত্তা কমবে।
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- মহান স্বাধীনতা দিবস আজ
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া











