ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৫:১৭:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৩ এএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

আফগানিস্তান ভূমিকম্পে কেঁপে উঠেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩। সোমবার (১৭ জানুয়ারি) পশ্চিম আফগানিস্তানের বাদঘিস প্রদেশ ভূমিকম্পে কেঁপে ওঠে। এতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের বাদগিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি এএফপিকে বলেন, ভূমিকম্পের সময় প্রদেশের ক্বাদিস জেলায় ভবনের ছাদ ধসে হতাহতের ঘটনা ঘটে। প্রদেশের মুক্বর জেলাতেও ক্ষতি হয়েছে তবে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, ভূমিকম্পে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন আফগানিস্তানের জরুরিবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা মোল্লা জানানও। তিনি বলেছেন, ভূমিকম্পে সাত শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

এর আগে ২০১৫ সালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে আফগানিস্তানে। ৭ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্পে প্রায় ২৮০ জনের প্রাণহানি হয়।