আফগানিস্তানে ১০ স্কুল পুনরায় চালু করল তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪১ পিএম, ৫ নভেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে মেয়েদের স্কুল বন্ধ হয়ে যায়। এখনও মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি দেয়নি দেশটির নতুন সরকার। তবে এত সংকটের মধ্যেও তুরস্ক পরিচালিত ১৪ স্কুলের মধ্যে ১০টি পুনরায় খোলা হয়েছে।
বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগ্লু সংসদীয় বৈঠকে এ তথ্য জানান। খবর মিডল ইস্ট আইয়ের।
চাভুসগ্লু বলেন, কূটনীতির মাধ্যমে তুরস্ক আফগান নারীদের সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকিকে অনুরোধ জানিয়েছি, দেশ পরিচালনায় যেন আফগানিস্তানের সব পক্ষের অংশগ্রহণ থাকে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমাদের পরামর্শই শুধু যথেষ্ট নয়। এ জন্য আমরা ১৪ স্কুলের মধ্যে ১০টি খুলে দিয়েছি, যা পরিচালনা করবে মারিফ ফাউন্ডেশন।
তুরস্কের অর্থায়নে আফগানিস্তানে ৮০ স্কুল পরিচালিত হয়। এর মধ্যে ১৪টি মেয়েদের জন্য।
তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণে নেওয়ার পর কাবুলে ন্যাটো জোটের একমাত্র দেশ হিসেবে তুরস্কের দূতাবাস কার্যকর রয়েছে।
চাভুসগ্লু বলেন, তুরস্ক আফগানিস্তানের এক মেয়েশিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে। যিনি আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রথম হয়েছে। সেলগেই ইসমাইল তুরস্কের রাষ্ট্রীয় স্কলারশিপের আওতায় মেডিকেল স্কুলে প্রশিক্ষণ পাবেন। আমরা তালেবান সরকারের কাছ থেকে তার জন্য পাসপোর্ট সংগ্রহ করেছি।
তুরস্ক সম্প্রতি কাবুলে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। সম্প্রতি দক্ষিণ এশিয়ার দেশটিতে ৩৩ টন খাদ্য দেওয়া হয়েছে।
চাভুসগ্লু বলেন, আমাদের সহায়তা কার্যক্রম চলমান।
আফগানিস্তান বর্তমানে খাদ্য সংকট পার করছে। যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর থেকে তালেবানশাসিত দেশটিতে পশ্চিমা দেশগুলো আর্থিক ও মানবিক সহায়তা বন্ধ করার ফলে সংকট ঘনীভূত হয়েছে।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম










