আফতাবনগরে নৌকার আদলে ফুটওভার ব্রিজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৫ এএম, ১৭ জুন ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
প্রায় চার কোটি টাকা ব্যয়ে আফতাবনগর-মেরুল সড়কে ফুটওভার ব্রিজ নির্মাণ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ব্রিজটি নৌকার আদলে নির্মাণ করা হবে, যাতে থাকবে দুটি চলন্ত সিঁড়ি।
আফতাবনগর-মেরুল প্রধান সড়কে বুধবার সকালে ফুটওভার ব্রিজটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।
এর আগে ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন উপলক্ষে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।
সেখানে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ফুটওভার ব্রিজ বানিয়ে দিলাম, কিন্তু জনগণ রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহার করবে না, এটা হতে পারে না। দুর্ঘটনা রোধে যত্রতত্র এলোমেলোভাবে দৌড় দিয়ে রাস্তা পারাপার হওয়া থেকে বিরত থাকতে হবে। শুধু ফুটওভার ব্রিজ বানালেই হবে না। আমাদের সবাইকে ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হবে।
অভিভাবকদের ও শিক্ষকদের অনুরোধ করছি, আপনারা ছেলে-মেয়েদেরকে ফুটওভার ব্রিজ ব্যবহার করার কথা বলবেন। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকগণ সচেতন হলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।
মেয়র বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দৃষ্টিনন্দন হাতিরঝিল উপহার দিয়েছেন। হাতিরঝিলে সবাই বেড়াতে আসে। ঢাকার ও দেশের ব্র্যান্ডিং করতে দৃষ্টিনন্দন হাতিরঝিল ব্যবহৃত হয়।’
তিনি বলেন ‘এই হাতিরঝিলের পাশেই আফতাবনগরে ফুটওভার ব্রিজটি হচ্ছে। তাই আমি আমাদের ডিএনসিসির প্রকৌশলীদের নির্দেশনা দিয়েছি, এই ফুটওভার ব্রিজটি যেন দেখতে সবচেয়ে সুন্দর হয়, দৃষ্টিনন্দন হয়। এই ফুটওভার ব্রিজটি নৌকার আদলে দৃষ্টিনন্দনভাবে ডিজাইন করা হয়েছে।’
ওই সময় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অফ ডিরেক্টরসের মুখ্য উপদেষ্টা, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ফুটওভার ব্রিজটির নাম আফতাব নগর-মেরুল ফুটওভার ব্রিজ না করে ইস্ট ওয়েস্ট ফুটওভার ব্রিজ নামকরণের অনুরোধ জানান।
সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে মেয়র আতিকুল ইসলাম ফুটওভার ব্রিজের নাম ইস্ট ওয়েস্ট করার ঘোষণা দেন। সেই সঙ্গে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় যেন এটির রক্ষণাবেক্ষণ ও সঠিকভাবে পরিচালনা করে, সেই নির্দেশনা দেন।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ





