ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৯:০৮:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

আফ্রিকায় প্রাকৃতিক দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে ৭৩২

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৯ পিএম, ২৪ মার্চ ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আফ্রিকার তিন দেশ মোজাম্বিক, জিম্বাবুয়ে ও মালাবিতে ঘূর্ণিঝড় ‌ইদাই`র আঘাত এবং পরবর্তীতে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩২ জনে। এই সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, বন্যায় মৃতদের মধ্যে মোজাম্বিকের ৪১৭ জন, জিম্বাবুয়ের ২৫৯ জন এবং মালাবিতে ৫৬ জন।

গত ১৪ মার্চ ১৭০ কিলোমিটার বেগে মোজাম্বিকে ঘূর্ণিঝড় ইদাই আঘাত হানে। এরপর জিম্বাবুয়ে ও মালাবিতে আঘাত করে ঝড়টি। মোজাম্বিকের বেইরা শহরের ৯০ শতাংশই ক্ষতিগ্রস্ত হয়। দেশটিতে ঘূর্ণিঝড়ের সঙ্গে সৃষ্ট বন্যায় ভবন ও বাঁধ ধসের মতো ঘটনা ঘটেছে। মোজাম্বিকের এক মন্ত্রী বলেন, শিগগিরই ১৫০০ লোককে উদ্ধার করা জরুরি হয়ে দাঁড়িয়েছে, যারা ছাদে ও গাছে আশ্রয় নিয়েছে। উদ্ধারকর্মীরা উদ্ধারকাজে হিমশিম খাচ্ছে বলে খবরে বলা হয়েছে।

-জেডসি