আবারও এক ফ্লাইটে ১৭৩ যাত্রীর করোনা শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৫ পিএম, ৮ জানুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
দুই দিনের মধ্যে দ্বিতীয়বার, ইতালি থেকে একটি ফ্লাইটে ভারতে আসা ১৭৩ যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার, রোম থেকে আসা দেশটির পাঞ্জাবের অমৃতসরের ফ্লাইটে থাকা ২৮৫ জন যাত্রীর মধ্যে ১৭৩ জনের করোনা শনাক্তের খবর পাওয়া গেছে।
শনিবার(৮ জানুয়ারি)ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করে বিবিসি।
ফ্লাইটটি বুধবার রোমের মিলান থেকে অমৃতসরে আসার পর শতাধিক যাত্রীর মাঝে পরীক্ষা করা হয়।
স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, করোনা শনাক্তের পর ফ্লাইটের যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য নিজ বাড়িতে পাঠানো হয়েছে।
এর আগে গত বুধবার ইতালির মিলান থেকে অমৃতসরে আসা একটি ফ্লাইটের ১৬০ জন যাত্রীর মধ্যে ১২৫ জনের করোনা শনাক্তের খবর পাওয়া যায়। আক্রান্ত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি ওই রোগীদের মধ্য থেকে ১৩ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ফাঁকি দিয়ে পালিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন ও মৃত্যু হয়েছে ১৫ জনের। ইতালিতে নতুন আক্রান্ত ১ লাখ ৮ হাজার ৩০৪ ও ২২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পাঞ্জাবে সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার কারফিউ জারি করে এবং সমস্ত স্কুল ও কলেজ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
সূত্র: বিবিসি
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান









