ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৮:৫৬:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

আবারও ভাইরাল পাকিস্তানি কিশোরীর স্মিত হাসির চাহনি!

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০২ এএম, ১৫ ডিসেম্বর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ভাইরাল হয়েছে পাকিস্তানি এক কিশোরীর স্মিত হাসির চাহনি।যে হাসি আর চাহনি দিয়ে বেশ কয়েক মাস আগে নেটদুনিয়ায় হৃদয় জয় করে নিয়েছিল, সেই লাস্যময়ী পাকিস্তানি কিশোরী ফের ধরা দিল ক্যামেরায়। খবর ইন্ডিয়া টুডের।

আগের বার ভাইরাল হয়েছিল যাযাবর কিশোরী আমিনা রেয়াজের রুটি তৈরির দৃশ্যে।

এবার রান্না করতে করতেই ক্যামেরার দিকে এক ঝলক তাকানো। আর সেই সঙ্গে মন জয় করে নেওয়া স্মিত হাসি ছড়িয়ে দিতে দেখা গেল তাকে।

কমলা রঙের দোপাট্টা আর কালো রঙের সালোয়ারে রান্না করছিল সে। যে হাসি দিয়ে নেটদুনিয়াকে মন্ত্রমুগ্ধ করেছিল, ঠিক একই ভাবে ধরা দিতে দেখা গেল তাকে।

আমিনা রেয়াজ নামে বছর পনেরোর এই কিশোরীর জন্ম পাকিস্তানের সিন্ধুপ্রদেশে যাযাবর সম্প্রদায়ে।

এর আগে গত সপ্তাহে বাড়ির উঠোনে বসে তার রুটি তৈরি করার ভিডিও নেটদুনিয়া মাতিয়েছিল।

আমিনার এই ভিডিও নেটমাধ্যমে শেয়ার করেছিল তারই প্রতিবেশী এক কিশোর। সেই ভিডিওই এখন ভাইরাল।