ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১৭:০৬:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার

আবারও স্বর্ণের দামে বড় পতন, আজ থেকেই কার্যকর

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৭ এএম, ২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দেশের বাজারে একদিনের ব্যবধানে ফের কমেছে সোনার দাম। এবার ভরিতে দাম কমেছে সাড়ে তিন হাজার টাকা। যা আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে কার্যকর হবে। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা।

সোমবার (২৭ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী—

• ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা

• ২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা

• ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা

• সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৩৮ হাজার ৯৪২ টাকা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।