আবুধাবি সাসটেইনাবিলিটি সপ্তাহে যোগ দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৭ পিএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
আবুধাবি সাসটেইনেবিলিটি সপ্তাহ-২০২০ ও জায়েদ সাসটেইনেবিলিটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় আবুধাবি জাতীয় প্রদর্শনী কেন্দ্রের আইসিসি হলে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই অনুষ্ঠান।
এদিন অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান।
শেখ হাসিনা ছাড়াও অনুষ্ঠানে রাষ্ট্র ও সরকার প্রধানদের মধ্যে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, সার্বিয়ার প্রধানমন্ত্রী, আর্মেনিয়ার প্রেসিডেন্ট, সিয়েরালিয়নের প্রেসিডেন্ট, ফিজির প্রধানমন্ত্রী। স্বাস্থ্য, খাদ্য, জ্বালানি, পানি এবং হাই স্কুল ক্যাটাগরিতে 'জায়েদ সাসটেইনাবিলিটি পুরস্কার’ প্রদান করা হয়।
আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন।
বিশ্বের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে ‘আবুধাবি সাসটেইনাবিলিটি সপ্তাহ’ একটি বৈশ্বিক প্লাটফর্ম। এটি নীতিনির্ধারক, শিল্প বিশেষজ্ঞ, প্রযুক্তির পথপ্রদর্শক এবং টেকসই উন্নয়ন নেতাদের মিলনমেলা। এবারের আবুধাবি সাসটেইনাবিলিটি সপ্তাহে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে জ্বালানি ও জলবায়ু পরিবর্তন, পানি ও খাদ্য, ফিউচার অব মবিলিটি, স্পেস, স্বাস্থ্য বায়োটেকনোলজি এবং কল্যাণের জন্য প্রযুক্তি এই ৬টি স্তম্ভ। এই স্তম্ভ অর্জনের থিমে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, সম্প্রদায় এবং তারুণ্য।
এর আগে, আবুধাবি সাসটেইনাবিলিটি সপ্তাহে’ যোগ দিতে রবিবার স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে সংযুক্ত আরব আমিরাতের পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে সফরকালীন আবাসস্থল শাংগ্রি-লা হোটেলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতদের নিয়ে ‘দূত সম্মেলনে’ অংশ নেবেন শেখ হাসিনা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের স্থপতি ও প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতির স্ত্রী শেখ ফাতিমা বিনতে মুবারাক আল কেতবির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ দিন বিকালে আবুধাবি জাতীয় প্রদর্শন কেন্দ্রে ‘দি ক্রিটিক্যাল রোল অব ওমেন ইন ডেলিভারিং ক্লাইমেট’ বিষয়ক কী নোট সাক্ষাৎকার পর্বে অংশগ্রহণ করবেন শেখ হাসিনা।
এরপর সেদিন স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১১০২ ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।
-জেডসি
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড
- শাহরুখের জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯











