আবৃত্তিশিল্পী রেজিনা ওয়ালী লীনা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
রাজধানীর আজিমপুরে সরকারি ‘মধ্যবিত্ত ডে কেয়ার সেন্টারে’ ১১ মাস বয়সী একটি শিশুর মৃত্যুর পর পুলিশের কাছে অভিযোগ করেছেন শিশুটির বাবা-মা। এ ঘটনায় সেন্টারটির পরিচালক রেজিনা ওয়ালী লীনাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে রেজিনা ওয়ালী লীনাকে গ্রেপ্তার করে লালবাগ থানা পুলিশ। পরদিন শুক্রবার সিএমএম আদালতে তোলা হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন আবৃত্তিশিল্পী মাসকুর-এ-সাত্তার কল্লোল।
মাসকুর-এ-সাত্তার কল্লোল বলেন, রেজিনা ওয়ালী লীনার দ্রুত মুক্তি চাই। ডে-কেয়ার সেন্টারে শিশু মৃত্যুর ঘটনায় সরাসরি দায়িত্বরত কাউকে গ্রেপ্তার না করে সেন্টারটির পরিচালককে গ্রেপ্তার করা দুঃখজনক। তিনি একটি ডে-কেয়ার সেন্টারের প্রধান। তিনি তো সরাসরি শিশুদের দেখভাল করেন না। দেখভাল করেন দায়িত্বরত আয়ারা।
এদিকে রেজিনা ওয়ালী লীনার গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশর ডাক দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
এর আগে, বুধবার (২০ ডিসেম্বর) রাজধানীর আজিমপুর সরকারি ডে-কেয়ার সেন্টারে উম্মে আলিফা নামে ১১ মাস বয়সী একটি শিশুর রহস্যজনক মৃত্যু হয়। বিকেলে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির মা ইসমত আরার অভিযোগ, তার মেয়ের মাথায় ও দুই চোখের ওপরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার






