আম অতিরিক্ত খেলে যেসব রোগের ফাঁদে পড়বেন
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ১৫ জুলাই ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
মৌসুমি ফল আম। যা এখন বাজারে সয়লাব। দামও হাতের নাগালে। তাই অনেকেই সাত-পাঁচ না ভেবে প্রচুর আম খাচ্ছেন। অথচ প্রচুর পরিমানে আম খেলে একাধিক রোগের ফাঁদে পড়ার আশঙ্কা রয়েছে। তাই বেশি বেশি আম খাওয়ার ক্ষতিকর দিকগুলো সম্পর্কে জানুন।
পেটের সমস্যা হয়
এমনিতে আম পেটের জন্য খুবই উপকারী। কারণ, এই ফলে রয়েছে ফাইবারের ভাণ্ডার। আর এই উপাদান অন্ত্রের হাল ফেরানোর কাজে একাই একশো। কিন্তু তাই বলে আপনি যদি দিনে একাধিক আম খান, তাহলে এই উপকারী ফাইবারই পেটের বারোটা বাজিয়ে দেবে। কারণ, এই ফলে মজুত ফাইবার হজম করা খুবই কঠিন কাজ। আর এই কারণে একাধিক আম খেলে গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা নিতে পারে পিছু। তাই পেটকে সুস্থ-সবল রাখতে চাইলে রোজ রোজ একাধিক আম খাওয়া চলবে না।
আম ওজন বাড়ায়
আমের ক্যালোরি ভ্যালু খুব একটা বেশি নয়। তাই প্রতিদিন পরিমিত পরিমাণে আম খেলে ওজন বাড়ার আশঙ্কা থাকে না বললেই চলে। তবে রোজ রোজ যদি একাধিক আম খেয়ে রসনাবিলাস করেন, তাহলে যে অচিরেই বাড়বে ওজন। আর একবার মেদের বহর বাড়লে পিছু নিতে পারে ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরলের মতো সমস্যা। তাই চেষ্টা করুন রোজ একটা আম খাওয়ার মধ্যেই নিজেকে আটকে রাখার। এই নিয়মটা মেনে চললেই অনায়াসে ওজনকে স্বাভাবিকের গণ্ডিতে আটকে রাখতে পারবেন।
বাড়তে পারে সুগার
ডায়াবেটিস একটি জটিল অসুখ। এই রোগকে বশে না রাখলেই বিপদ! সেক্ষেত্রে কিডনি, চোখ, হার্টের মতো দেহের একাধিক অঙ্গের বেজে যেতে পারে বারোটা। তাই ডায়াবেটিস রোগীদের কিছু কিছু খাবার কম খেতে বলা হয়। আর এই তালিকায় আমের নামও রয়েছে। তাই ডায়াবেটিস থাকলে প্রতিদিন আম খাওয়া চলবে না। এই ভুলের ফাঁদে পা দিলে কিন্তু সুগার এক ধাক্কায় বেড়ে যাবে।
আর যাদের বর্ডার লাইন সুগার রয়েছে, তারা যদি রোজ রোজ আম খান, সেক্ষেত্রে কিছুদিনের মধ্যেই পিছু নিতে পারে এই ক্রনিক রোগ। তাই আজ থেকেই সাবধান হন।
মুখের বেজে যেতে পারে বারোটা
আমে রয়েছে উরুশিওল নামক একটি উপাদান। আর এই উপাদানের কারসাজিতে জিভ এবং ঠোঁট জ্বালা করতে পারে। এমনকি হতে পারে চুলকানি। তাই যাদের এই ধরনের সমস্যা হয়, তারা ভুলেও দিনে একাধিক আম খাবেন না। তার বদলে রোজ একটা আম খাওয়ার মধ্যেই নিজেকে আটকে রাখুন। এই কাজটা করলে এসব বিপদের ফাঁদে পড়ে কষ্ট পেতে হবে না। উল্টে একাধিক উপকারই পাবেন।
ভিটামিন এ টক্সিসিটি
সুস্থভাবে বেঁচে থাকার জন্য শরীরের ভিটামিন এ-এর প্রয়োজন। আর ভালো খবর হল, আমাদের অতি প্রিয় আমে এই ভিটামিন পর্যাপ্ত পরিমাণে রয়েছে। কিন্তু তাই বলে আবার রোজ রোজ একাধিক আম খেয়ে রসনাতৃপ্তি করবেন না। এই ভুলটা করলে কিন্তু শরীরে ভিটামিন এ-এর ওভার ডোজ হবে। যার ফলে মাথা ঘোরা, বমি বমি ভাব, চোখে আবছা দেখার মতো সমস্যার ফাঁদে পড়ার আশঙ্কা বাড়বে। তাই এবার থেকে আম খাওয়ার সময় এই বিষয়টা অবশ্যই মাথায় রাখুন।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি








