ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ৫:২৫:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৬ এএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শুরু হলো ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শুক্রবার ফজরের নামাজের পর পাকিস্তানি মাওলানা খুরশেদ আলমের আম বয়ানের মধ্য দিয়ে প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। রোববার অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত।

তীব্র শীত উপেক্ষা করে টঙ্গীর তুরাগ তীরে জড়ো হয়েছেন মুসল্লিরা। কানায় কানায় পূর্ণ হয়েছে ইজতেমা ময়দানসহ টঙ্গী-আব্দুল্লাহপুরের আশপাশের এলাকা। ইজতেমাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। তাবলিগ জামায়াতের দুই পক্ষের দ্বন্দ্বের কারণে এবারো আলাদাভাবে অনুষ্ঠিত হচ্ছে ইজতেমা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবার ১০ থেকে ১২ জানুয়ারি মাওলানা জোবায়ের এবং ১৭ থেকে ১৯ জানুয়ারি সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা পালন করবেন।


-জেডসি