আমরা সবাই এক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ২২ মার্চ ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করা হয়েছে। মসজিদের বাইরে নামাজের স্থানে দুই মিনিটের এই নীরবতা পালনের সময় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নও উপস্থিত ছিলেন। এর আগে দেশটির টিভি-রেডিওতে জুমার নামাজের আজান প্রচার করা হয়।
হ্যাগলি পার্কের আল-নূর মসজিদের পাশে হাজারো উপস্থিতির মধ্যে জুমার খুতবার আগে বক্তব্য রাখেন জাসিন্ডা। তিনি বলেন, পুরো নিউজিল্যান্ড আপনাদের সঙ্গে রয়েছেন, আপনাদের সঙ্গে শোক প্রকাশ করছেন। আমরা সবাই এক।
এসময় জাসিন্ডা কালো স্কার্ফ পরিহিত ছিলেন। নিজের বক্তব্যে মুসলিমদের উদ্দেশ্যে মহানবী হজরত মোহাম্মদ (সা.) এর একটি হাদিসেরও উদ্ধৃতি দেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। বলেন, আমরা একটি দেহের মতো, যখন শরীরের কোনও অংশে আঘাত লাগে তখন পুরো শরীরেই ব্যথা অনুভূত হয়।
এদিকে আল-নূর মসজিদের ইমাম গোলাম ফোউদা খুতবায় বলেন, সেদিন হামলার সময় অস্ট্রেলিয়ান নাগরিক সন্ত্রাসী ব্রেনটন ট্যারান্টের চোখে ঘৃনা ও ক্রোধ দেখা গিয়েছিল। কিন্তু একই জায়গায় আজ নিউজিল্যান্ডের নাগরিক ও বিশ্ববাসীর চোখে শুধু ভালোবাসা ও সমবেদনা দেখছি।
তিনি আরও বলেন, আমরা দেখাতে পেরেছি যে নিউজিল্যান্ডকে বিভক্ত করা যাবে না এবং বিশ্ববাসী এই দেশকে ভালোবাসা ও ঐক্যের উদাহরণ হিসেবে নিতে পারে।
উল্লেখ্য, গত শুক্রবার ক্রাইস্টচার্চের আল-নূর ও লিনউড মসজিদে সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত হয় এবং আরও প্রায় অর্ধশত আহত হয়। তাদের স্মরণে পুরো নিউজিল্যান্ড ও অন্যান্য দেশ থেকে লাখো মানুষ আজকের জুমাআ’র খুতবায় যোগ দিয়েছেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











