আমার বিজয় সুনিশ্চিত : আইভী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ১৪ জানুয়ারি ২০২২ শুক্রবার
ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে প্রচার-প্রচারণার শেষ দিন আজ শুক্রবার (১৪ জানুয়ারি)। এ উপলক্ষে সকালে নিজ বাসায় সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাকে পরাজিত করতে অনেক পক্ষ হয়েছে। কীভাবে আমাকে পরাজিত করা যায় তার চেষ্টা অনেকেই করছে। তবে সবাই জানে আমার বিজয় সুনিশ্চিত।’
নির্বাচনে সহিংসতার আশঙ্কা আছে কি না এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘আমি সহিংসতার বিপক্ষে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার সম্পর্কে চাচা। আমাদের বাসায় তার অনেক আগে থেকে যাতায়াত রয়েছে। তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। কিন্তু ভোটযুদ্ধে আমরা প্রতিপক্ষ।’
আইভী বলেন, ‘সহিংসতা হলে আমারই ক্ষতি হবে। আমার যে কেন্দ্রগুলো জমজমাট, ভোট বেশি, সেখানে অন্যরা সমস্যা করতে পারে। যাতে আমার ভোটাররা কেন্দ্রে না আসতে পারে। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি। তারা যেন সজাগ থাকে সেটা বলেছি।’
কেন্দ্রীয় নেতারা নির্বাচন প্রভাবিত করার জন্য এখানে আসছে এমন অভিযোগের জবাবে আইভী বলে, ‘ঢাকা থেকে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে এসেছে তারা। এখানে কোনো ঝামেলা হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণ করছে। তারা আমার জয় নিয়ে শঙ্কিত নয়, কখনো ছিল না। তাই প্রভাবিত করার কিছু নেই।’
আগের নির্বাচনগুলোর চেয়ে এই নির্বাচন কঠিন হবে কি না এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘সবগুলো নির্বাচনই চ্যালেঞ্জিং ছিল। এই নির্বাচনে চ্যালেঞ্জ একটু বেশি। এর বিভিন্ন কারণ রয়েছে।’
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা




