আমি করোনাজয়ী: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪২ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার ১০ দিনের মাথায় নিজেকে করোনাজয়ী হিসেবে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্স।
রোববার (১১ অক্টোবর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাকে সর্বোচ্চমানের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। এখন তার অবস্থা ভালো। কোনো সমস্যা নেই।
নিজেকে করোনাভাইরাসের চিকিৎসা প্রক্রিয়ার আওতামুক্ত হিসেবে দাবি করে ট্রাম্প বলেন, চীনের ভয়ংকর ভাইরাসকে তিনি জয় করেছেন। তিনি মনে করছেন করোনার বিরুদ্ধে তার শরীর প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পেরেছে।
এর আগে, শনিবার (১০ অক্টোবর) ট্রাম্পের চিকিৎসক শন কোনলি গণমাধ্যমকে জানিয়েছিলেন, সর্বশেষ পরীক্ষা থেকে দেখা গেছে প্রেসিডেন্ট আর করোনা সংক্রমণক্ষম নেই। তার দেহে ওই ভাইরাসের প্রতিলিপি তৈরিরও কোনো প্রমাণ মেলেনি।
তার আট ঘণ্টা আগেই, ট্রাম্প হোয়াইট হাউজের বারান্দা থেকে সমাবেত সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন। নির্বাচনকে সামনে রেখে জড়ো হওয়া সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গ সমর্থক সে সময় মাস্ক ব্যবহার করলেও, তাদেরকে শারীরিক দূরত্ব মেনে চলতে দেখা যায়নি বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।
এদিকে, ৩ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ এর প্রচারণায় অংশ নিতে মুখিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১২ অক্টোবর) ফ্লোরিডায় এক নির্বাচনি সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
পরবর্তীতে, মঙ্গলবার (১৩ অক্টোবর) পেনসিলভানিয়ায় এবং বুধবার (১৪ অক্টোবর) আইওয়া অঙ্গরাজ্যের নির্বাচনি সমাবেশে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে ট্রাম্পের।
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











