ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২০:৪২:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

আমিরাতে ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রথম রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৩ এএম, ২ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

স্থানীয় সময় বুধবার (১ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানায়। সূত্র জানায়, ওমিক্রনে আক্রান্ত ওই রোগী একজন আফ্রিকান নারী।

এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরবে প্রথম করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ শনাক্ত হয়েছে। উত্তর আফ্রিকা থেকে ফেরা দেশটির এক নাগরিকের শরীরে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট নিশ্চিত করেছে সৌদি।

সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সিকে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেছেন, ‘বর্তমানে তাকে এবং তার সংস্পর্শে আসা লোকজনকে আইসোলেশনে রাখা হয়েছে। প্রয়োজনীয় স্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

গত সপ্তাহে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশ দক্ষিণ আফ্রিকা অঞ্চলের সাথে বিমান চলাচল স্থগিত ঘোষণা করে। তবে উত্তর আফ্রিকা অঞ্চলের সাথে বিমান চলাচল চালু রেখেছিল সৌদি।