ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১০:২৯:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

আমিরাতে যে তারিখে হবে কোরবানির ঈদ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৩ পিএম, ২৩ মে ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইসলামী ক্যালেন্ডার অনুসারে, জ্বিলহজ মাসের ১০ তারিখে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল আজহা। তবে ইংরেজি মাসের কোন তারিখে কোরবানির ঈদ অনুষ্ঠিত হবে তা সাধারণত চাঁদ দেখার ওপর নির্ভর করছে।

তবে জ্যোতির্বিদ্যার সাহায্যে আগেভাগেই ধারণা পাওয়া যায়, কবে অনুষ্ঠিত হবে এবারের ঈদুল আজহা।

এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ৯ জুলাই (শনিবার) হতে পারে এ বছরের ঈদুল আজহার প্রথম দিন।

সোমবার (২৩ মে) দুবাইয়ের সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, আমিরাতের সরকারি ক্যালেন্ডার অনুসারে আরাফাতের দিন, অর্থাৎ ঈদুল আজহার আগের দিনও ছুটি থাকে। সেই হিসাবে, এ বছর আমিরাতবাসী জ্বিলহজ মাসের ৯ তারিখ থেকে ১২ তারিখ টানা চারদিন উপভোগ করতে পারেন ঈদের ছুটি। অর্থাৎ, আরাফাতের দিন ও ঈদুল আজহার তিন দিনের ছুটির সঙ্গে কোনো সাপ্তাহিক ছুটি যোগ হচ্ছে না আমিরাতের সরকারি-বেসরকারি কর্মীদের।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে গত ২ এপ্রিল আমিরাতে রোজা পালন শুরু হয়েছিল। তার পরের দিন, অর্থাৎ ৩ এপ্রিল থেকে রোজা শুরু হয়েছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ এশিয়ার বেশিরভাগ দেশে। পরে ১ মে শাওয়াল মাসের চাঁদ দেখার পরিপ্রেক্ষিতে ২ মে ঈদুল ফিতর উদযাপন করে সৌদি, আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। আর তার পরের দিন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়।

ফলে আমিরাতে ৯ জুলাই ঈদুল আজহার প্রথম দিন হলে বাংলাদেশে ঈদ উদযাপিত হতে পারে ১০ জুলাই থেকে।