আর্মি স্টেডিয়ামে অপেক্ষায় পৃথুলার মা-বাবা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৪৮ এএম, ২ এপ্রিল ২০১৮ সোমবার
মা-বাবা অপেক্ষার প্রহর শেষ হলো! ফিরে এলো পৃথুলা, তবে লাশ হয়ে। আগেও মেয়ের দেশে ফেরার খবর পেয়ে অপেক্ষার প্রহর গুনতেন পৃথুলার বাবা-মা। রাফেজা বেগম হয়তো মেয়ের জন্য কিছু রান্না করে বসে থাকতেন। কখন এসে খাবে তার একমাত্র সন্তান। বাবা আনিসুর রশীদও মেয়েকে এগিয়ে আনতে বিমানবন্দরে চলে যেতেন।
আজও তেমনই অপেক্ষার প্রহর গুনছেন মা-বাবা। আর্মি স্টেডিয়ামে বসে আছেন দুপুর থেকে। তবে এবার তাদের অপেক্ষা পৃথুলার লাশের জন্য।
বিকাল ৪টায় নেপাল থেকে ২৩ বাংলাদেশির মরদেহ ঢাকায় পৌঁছছে ঢাকা বিমানবন্দরে। সেখান থেকে পরিবারের কাছে হস্তান্তর করতে লাশগুলো নিয়ে যাওয়া হচ্ছে বনানীতে আর্মি স্টেডিয়ামে। ইতোমধ্যে স্বজনরা সেখানে ভিড় করেছেন। আছেন সাধারণ মানুষও। স্টেডিয়াম এলাকাজুড়ে এক ভিন্ন আবহ তৈরি হয়েছে।
গত সপ্তাহে নেপালে ইউএস বাংলার বিধ্বস্ত হওয়া বিমানের সহকারী পাইলট ছিলেন পৃথুলা রশীদ। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা নিশ্চিত করেন তিনি মারা গেছেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


