আলবেনিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২১
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩০ পিএম, ২৭ নভেম্বর ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
ইউরোপীয় দেশ আলবেনিয়ায় শক্তিশালী এক ভূমিকম্পে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে।স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী তিরানাসহ সংলগ্ন এলাকায় এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পাঙ্কের তীব্রতা ছিল ৬ দশমিক ৪। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানাচ্ছে, স্থানীয় সময় ভোর ৪টায় ৬ দশমিক ৪ কম্পাঙ্কের ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তিরানা থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে। গভীরতা ছিল ১০ কিলোমিটার।
শক্তিশালী এই ভূমিকম্পের তাণ্ডবে বহু ঘরবাড়ি ধসে পড়েছে। ধসে পড়া স্থাপনার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অনেকে। ধ্বংসস্তূপের নিচে আটকেপড়া লোকজনকে উদ্ধারে দমকল বাহিনীর পাশাপাশি সেনাসদস্যরাও স্থানীয়দের সহায়তা করছে।
প্রসঙ্গত, আলবেনিয়ায় গত ৪০ বছরের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর আগে ১৯৭৯ সালে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ১৩৬ জন নিহত এবং এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছিল।
-জেডসি
- আজ শিশুসাহিত্যিক ফারুক নওয়াজের জন্মদিন
- এইচএসসিতে যশোর বোর্ডের ফলাফলে এগিয়ে মেয়েরা
- পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন
- মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- ক্যানসার ধরা পড়ার পরই ‘১৫ মিনিটে’ বিয়ে করেন হিনা খান
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
- মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ
- ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ
- বঙ্গোপসাগরে নিম্নচাপ, বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস
- ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ
- শিশুসন্তানকে কোলে নিয়ে মায়ের আত্মহত্যা
- জার্মানির প্রেসিডেন্ট পদে নারী দেখতে চান আঙ্গেলা ম্যার্কেল
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ











