আলিয়ঁস ফ্রঁসেজে চলছে নাহিদ নিয়াজীর ‘ম্যানিফেস্টেশন’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ এএম, ৮ জুন ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
শিল্পকর্ম সৃজনে নতুন পথ সন্ধানী এক শিল্পী সরকার নাহিদ নিয়াজী। সেই সুবাধে এই চিত্রকরের কাপড় বা কাগজের ক্যানভাসে জুড়ে যায় কাঠ। কখনো বা চিত্রপটে জায়গা করে নেয় বক্স বা বাক্স।
আর এভাবেই অ্যাক্রেলিক মাধ্যম আশ্রিত রঙ-তুলির আঁচরের সমান্তরালে যুক্ত হয় নানা অনুষঙ্গ। সে সবের সম্মিলনে সৃষ্টি হয় ভিন্নধর্মী ফর্ম থেকে টেক্সচার। বিষয় হিসেবে উদ্ভাসিত হয় নারীর মুখোচ্ছবি থেকে জলে ভাসা নৌকা অথবা গ্রাম বাংলা প্রতিচ্ছবিময় রঙিন রূপ।
সরকার নাহিদ নিয়াজী চারপাশের ঘুণে ধরা, পুরোনো, জীর্ণ ও জং ধরা ব্যবস্থাকে নতুন আঙ্গিকে রূপ দেয়ার চেষ্টা করেছেন নান্দনিকতার ছোঁয়ায়। নতুন রূপে তুলে আনেন পুরাতনকে। কাঠের মত কঠিন ও রসহীন জিনিসকে রঙ ও তুলির ছোঁয়ায় তিনি প্রাণময় ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেছেন শিল্পের সুষমা।
গত শুক্রবার (২ জুন) সন্ধ্যায় আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ম্যানিফেস্টেশন’ শীর্ষক ষষ্ঠ একক প্রদর্শনীটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের অধ্যাপক ও বিশিষ্ট কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য্য। অতিথি ছিলেন সামদানী আর্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নাদিয়া সামদানি।
নাহিদ নিয়াজী বলেন, আমি আমার কাজের মাধ্যমে এই ঘুণে ধরা সমাজের পুরোনো, জীর্ণ ও জং ধরা ব্যবস্থাকে নতুন আঙ্গিকে রূপ দেওয়ার চেষ্টা করি। নান্দনিকতার ছোঁয়ায় নতুন রূপে তুলে আনি পুরাতনকে। নতুন এবং সুন্দরকে উপস্থাপন করাই আমার কাজ।
ক্যানভাস, কাঠ ও কার্টনের (বক্স) ওপর অ্যাক্রেলিক মাধ্যমে অঙ্কনসহ প্রদর্শনীতে মোট ২৫টি শিল্পকর্ম স্থান পেয়েছে। এর আগে দেশে বিদেশে সরকার নাহিদ নিয়াজী আরো পাঁচটি একক প্রদর্শনী ও প্রায় ২০টি দলীয় প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।
প্রদর্শনীটি ১৩ জুন পর্যন্ত চলবে। সোমবার থেকে শনিবার বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রবিবার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো

