আ’লীগ দেশ ও মানুষের কথা চিন্তা করে কর্মসূচি বাস্তবায়ন করছে
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ এএম, ১৫ জুন ২০২২ বুধবার
ফাইল ছবি
আওয়ামী লীগ দেশ ও মানুষের কথা চিন্তা করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ পরিবেশের কথা ভেবে, পরিবেশ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ও কর্মসূচি বাস্তবায়ন করছে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বিশ্বে একমাত্র দেশ যারা নিজস্ব অর্থায়নে জলবায়ু ট্রাস্ট ফান্ড গঠন করেছে এবং কাজ করছে। আমরা চাই, বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলতে, সেটাই করবো। বুধবার (১৫ জুন) সকালে গণভবনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগ গণভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি ও ‘সেরা বৃক্ষ রোপণকারী ২০২১’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল সাড়ে ৯টায় গণভবন চত্বরে ছাতিম, সফেদা ও হরিতকির চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এসময় তিনি সবাইকে বৃক্ষরোপণের আহ্বান জানান।
এসময় সবাইকে অন্তত একটি করে ফলদ, বনজ ও ভেষজ গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাজধানীতে হয়তো সবার জায়গা নেই। তবে ছাদ তো আছে, নিজের বাসার ছাদে বাগান করেন।
সরকারি অফিসগুলোর ছাদে বাগান করার পরামর্শ দিয়ে সরকারপ্রধান বলেন, শহরে যারা থাকেন, তারা ব্যালকনিতে ছোট একটি গাছও লাগাতে পারেন। অন্তত একটি করে গাছ লাগান।
শেখ হাসিনা বলেন, ১৯৮৫ সাল থেকে আষাঢ় মাসের প্রথমদিন থেকে তিন মাস ব্যাপকভাবে আমরা বৃক্ষেরোপণ করে আসছি। কৃষক লীগসহ আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠন সারাদেশে এই কর্মসূচি পালন করে। জাতির পিতার নির্দেশে কক্সবাজার উপকূলে ঝাউবন গড়ে তোলা হয়। ১৯৯৭ সালে সুন্দরবন রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়ায় তা বিশ্ব ঐতিহ্যে স্থান পায়।
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল











