'আ’লীগ সরকারের নেতৃত্বেই এগিয়ে যাবে কৃষি'
আপডেট: ০১:০২ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, চট্টগ্রাম : আওয়ামী লীগ সরকারের নেতৃত্বেই বাংলার কৃষি এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
শনিবার বিকেলে নগরীর সার্কিট হাউস মিলনায়তনে চট্টগ্রাম ও রাঙ্গামাটি অঞ্চলের কৃষি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মতিয়া চৌধুরী বলেন, 'চট্টগ্রাম একটি বিশেষ অঞ্চল। যেখানে পাহাড়, পর্বত, নদী, উঁচু ভূমিসহ আরও অনেক কিছ একসাথে আছে। এখানে রয়েছে কৃষি পণ্যের অনেক সম্ভাবনাও। এ অঞ্চলে শাকসবজির চাষটা আরও বাড়নো সম্ভব হলে বিশ্বে সবজি রপ্তানিতে বাংলাদেশ চতুর্থ স্থান থেকে প্রথম বা দ্বিতীয় স্থানে পৌঁছাবে।'
বাংলার কৃষি নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবে রুপান্তরিত করতে কৃষি সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিভাগীয় কৃষি সম্প্রসারণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মুজিবুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আমিনুল হক চৌধুরী, বিআইডিসির যুগ্ম পরিচালক ইকবাল হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা ও রাঙ্গামাটি অঞ্চলের কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় কৃষি কর্মকর্তারা নিজ নিজ এলাকার কৃষি কাজের নানা বিষয় মন্ত্রীর সামনে তুলে ধরেন।
কৃষি কর্মকর্তাদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, 'কৃষকরা অনেক কিছুই আমাদের আগে বুঝে। তাদেরকে শুধু নিপুণ সেবা দিতে হবে। বাকি কাজটি দেশের মানুষরা করবে। দেশের কৃষি ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যেতে কৃষকদের ভূমিকা সবচেয়ে বেশি। অল্প সময়ে বেশি ফসল ও নিরাপদ ফলনে কৃষকদেরকে উৎসাহী করতে হবে। প্রয়োজনে উৎপাদন কম হোক; তারপরেও কম সময়ে যাতে ফলন ভাল হয় সেদিকে নজর দিতে হবে। উৎপাদন যা করবেন তার সবটুকুই যদি পানির নিচে চলে যায় তবে এত কষ্ট করে লাভ কি?'
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











