ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ৭:৪১:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

আ.লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩২ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি।

টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করলেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছান প্রধানমন্ত্রী। এর কিছুক্ষণ পর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা। পরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

সারা দেশ থেকে সাড়ে সাত হাজার কাউন্সিলর ও ১৫ হাজার ডেলিগেটসহ প্রায় ৫০ হাজার নেতাকর্মী সম্মেলনে উপস্থিত থাকছেন। শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন দুই হাজার স্বেচ্ছাসেবী। বিএনপিসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। এ বছর কোনো বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানানো না হলেও আমন্ত্রণ পেয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।

আগামীকাল শনিবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন। সেখানে দলের নেতৃত্ব নির্বাচন করা হবে।

আওয়ামী লীগের ২০তম সম্মেলন ২০১৬ সালের ২২-২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। এতে শেখ হাসিনা অষ্টমবারের মতো সভাপতি এবং ওবায়দুল কাদের প্রথমাবের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন।