আশুলিয়ায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৮ এএম, ১৪ জানুয়ারি ২০২৩ শনিবার
ফাইল ছবি
আশুলিয়ায় পরকীয়া সম্পর্কের জেরে স্বামীর লাঠির আঘাতে সুবর্ণা আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক স্বামী জনিকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার জনি (২৪) জামালপুর জেলার সদর থানার কলাবাধা গ্রামের মো জিয়াউল মিয়ার ছেলে এবং নিহত সুবর্ণা একই জেলার সরিষাবাড়ী থানার আদরাচর গ্রামের সুজন মিয়ার মেয়ে। তারা আশুলিয়ার বুড়ির বাজার এলাকার চান মিয়ার বাড়িতে ভাড়া থাকে জনি (২৪) পোশাক শ্রমিক এবং নিহত স্ত্রী সুবর্ণা গৃহিণী ছিলেন। প্রায় চার বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ঘরে এক বছরের শিশুসন্তান আছে।
পুলিশ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়, রাতে পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রীর মাঝে বাগবিতণ্ডা হয় । একপর্যায়ে জনি লাঠি দিয়ে সুবর্ণার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই সুবর্ণা মৃত্যুবরণ করে।
পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে যে সুবর্ণার পরকীয়া সম্পর্ক ছিল। জনি প্রতিবাদ করলেও তিনি শুনতেন না। এ বিষয়ে তাদের মাঝে প্রায় সময়ই ঝগড়া হতো।
আশুলিয়া থানার উপপরিদর্শক শাহিন আহমেদ নয়ন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান পুলিশ ।
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- প্রচারণা শেষ, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড
- জর্ডানের রানীকে স্বাগত জানালেন তুরস্কের ফার্স্ট লেডি
- চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড
- ঢাকাসহ আশপাশের আবহাওয়া আজ পরিষ্কার থাকবে
- মধুচন্দ্রিমার নামে স্বামীকে ফাঁদে ফেলে খুন করাল নববধূ
- আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের
- আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
- চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি











