ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৬:৩৩:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

আসছে নতুন ৩১ ইমোজি

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৪ পিএম, ২২ জুলাই ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

হাসতে হাসতে আপনার দুই চোখ দিয়ে পানি ঝরছে; এটা লিখে প্রকাশ করাটা কিন্তু কঠিন। যদি ইমোজি ব্যবহার করেন তাহলে হুট করেই যে কেউ বুঝে যাবে। এটাই প্রথম ইমোজি যা ডিকশনারিতে শব্দ হিসেবে স্থান পেল। এবার আরো সমৃদ্ধ হচ্ছে ইমোজি শব্দের তালিকা। এ বছরের জন্য নতুন ৩১টি ইমোজি প্রকাশ করেছে ইউনিকোড কনসোর্টিয়াম।
গত বছরের তুলনায় এ বছর যুক্ত হতে যাওয়া ইমোজির সংখ্যা অনেক কম। গত বছর ১১২টি ইমোজি যুক্ত হয়েছিল। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

ইমোজির রেফারেন্স ওয়েবসাইট ইমোজিপিডিয়া বলছে, কিছু কিছু ইমোজির সর্বশেষ সংস্করণ এখনো তৈরি হয়নি। তবে বেশির ভাগই চূড়ান্তভাবে নিশ্চিত বলা চলে। চলতি বছরের সেপ্টেম্বরে সর্বশেষ অনুমোদনের পর ইমোজিগুলো বাজারে আনা হবে। 

ইমোজি ১৫.০ রিলিজের জন্য স্যাম্পল ডিজাইন দেওয়া আছে। এখান থেকে অ্যাপল, গুগল এবং স্যামসাংসহ অন্যান্য প্রতিষ্ঠান তাদের নিজের মতো করে ইমোজি বানিয়ে নিতে পারবে।

ইমোজি হলো এক ধরনের ডিজিটাল ভাষা, যে কারণে একটা সাধারণ টেক্সটে ইমোশন জুড়ে যায়। টাইপ করা মেসেজে যেহেতু কণ্ঠ শোনা যায় না তাই অনেক সময় প্রেরক আর প্রাপকের মাঝে একটা ভুল বোঝাবুঝি হয়ে যেতেই পারে। কিন্তু একটা ইমোজি এ সমস্যাটাকে নিমিষেই সমাধান করে ফেলে! নতুন ইমোজিগুলো আমাদের দৈনন্দিন আলাপচারিতাকে আরো বেশি আনন্দময় করে তুলবে বলে জানিয়েছে ইউনিকোড কনসোর্টিয়াম।