ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৬:৪০:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

ই-ক্যাবের উইমেন্স এন্টারপ্রেনার ফোরামের মাফরুজা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৩ এএম, ৯ নভেম্বর ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের উইমেন্স এন্টারপ্রেনার ফোরাম সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটির ভাইস প্রেসিডেন্ট মাফরুজা আক্তারকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

মঙ্গলবার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আবুল কালাম আজাদ বলেন, একটি প্রতারণা মামলায় তার নামে ওয়ারেন্ট হয়েছিল। সেই ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এক ভুক্তভোগীর সঙ্গে ৫ লাখ টাকার প্রতারণার অভিযোগের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

জানা যায়, মাফরুজা আক্তার টেকনো এইড বিডির স্বত্বাধিকারী। তার প্রতিষ্ঠানের ই-ক্যাবের সদস্য পদ নম্বর ১৫৯।