ইংলিশ মিডিয়াম স্কুলের ওপর ক্ষোভ প্রকাশ শিক্ষামন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ৩ জুলাই ২০২৪ বুধবার
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। ছবি: সংগৃহীত
স্বাভাবিকের চেয়ে হাজার গুণ বেশি বেতন আদায় করেও অধিকাংশ ইংলিশ মিডিয়াম ও অভিজাত স্কুল শিক্ষার্থীদের বিভিন্নভাবে বঞ্চিত করছে জানিয়ে ক্ষোভ প্রকাশ কেরেছন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
তিনি বলেন, এক হাজার গুণ বেশি ফি নিয়ে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল কেন নিজস্ব ক্যাম্পাস তৈরি করতে পারছে না? বিদ্যালয়ের রুমগুলো কনভার্ট করে পরিচালিত হবে- সেটা সাময়িকভাবে দেওয়া যায়, কিন্তু আজীবন আমি সেখানে থেকে যাব, আর বিদ্যালয়ের যে সারপ্লাস হবে সেটা আমরা যারা উদ্যোক্তা তারা পকেটে করে নিয়ে যাব, বিদ্যালয়ের জন্য কোনো ক্যাম্পাস করবো না; সেই অরাজকতা আমরা চলতে দিতে পারি না।
আজ বুধবার (৩ জুলাই) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ডিএনসিসি স্মার্ট স্কুল বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমে যেহেতু পরীক্ষা পদ্ধতিতে কম গুরুত্ব দেওয়া হয়েছে, তাই এখানে প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। নতুন শিক্ষাক্রমে একজন শিক্ষার্থীর নির্ধারিত কার্যক্রমকে অবশ্যই করতে হবে, সে যদি আগে থেকে জানেও তাকে কী কার্যক্রম করতে হবে।
এদিকে, অনুষ্ঠানে যানজট থেকে মুক্তির জন্য ঢাকা উত্তরের প্রতিটি স্কুল দ্রুত নিজস্ব পরিবহন সার্ভিস চালু না করলে স্কুল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন মেয়র মো. আতিকুল ইসলাম।
শিক্ষার্থীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ঢাকার যানজট মোকাবেলা করাই স্মার্ট স্কুল বাস সার্ভিসের লক্ষ্য। পরিষেবাটির মধ্যে রয়েছে, রিয়েল-টাইম নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা, অতিরিক্ত নিরাপত্তার জন্য একটি স্টুডেন্ট ট্র্যাকিং সিস্টেম এবং একটি মোবাইল অ্যাপ্লিকেশন- যা যাতায়াতের সময় সন্তানদের অবস্থান পর্যবেক্ষণ করতে অভিভাবকদের সাহায্য করবে।
পরিষেবাটির জন্য একজন শিক্ষার্থীকে প্রতি মাসে ৮০০ থেকে ১২০০ টাকা খরচ করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলরসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া



